তৃণমূল ‘৪২০’ হতে পারে ৪২ ভাঙিয়ে, ৪২-এ ৪২ নয়! মমতাকে খোঁটা অধীরের

তৃণমূল মূর্খের স্বর্গে বাস করছে বলে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দিল্লি থেকে ফিরে বহরমপুরে জেলা কংগ্রেসের অফিসে এক সাংবাদিক সম্মেলন তিনি তৃণমূলকে ঘুরিয়ে ‘৪২০’ বললেন।

তৃণমূল মূর্খের স্বর্গে বাস করছে বলে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দিল্লি থেকে ফিরে বহরমপুরে জেলা কংগ্রেসের অফিসে এক সাংবাদিক সম্মেলন তিনি তৃণমূলকে ঘুরিয়ে '৪২০' বললেন। তৃণমূলের ৪২-এ ৪২ আসন প্রাপ্তির হুঙ্কারকে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূল ওই ৪২-এর সঙ্গে শূন্য যোগ করে ৪২০ হতে পারবে, তবু ৪২-এ ৪২ হবে না।

‘তৃণমূল ‘৪২০’ হতে পারে ৪২ ভাঙিয়ে, ৪২-এ ৪২ নয়’

তিনি বলেন, দেশে ৫৪৫ জন লোকসভার সাংসদ। তার মধ্যে ৫৪৩ নির্বাচিত সাংসদ। লোকসভায় জিততে গেলে ২৭২টি আসনে জয় পেতে হবে। তৃণমূলের খেয়াল রাখা উচিত সারা পশ্চিমবঙ্গে জিতলেও তাদের আসন সংখ্যা ৪২-এই ঠেকে যাবে, ২৭২ হবে না। তাই ৪২০ হওয়া ছাড়া তৃণমূলের কোনও উপায় নেই।

এদিন অধীর চৌধুরী ফেডারেল ফ্রন্ট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেওয়ার পাশাপাশি মেদিনীপুরের সভাকে কটাক্ষ করেন। তিনি বলেন, শনিবার মেদিনীপুরে নরেন্দ্র মোদীর পাল্টা সভা সুপারফ্লপ করেছে। ময়দান ফাঁকা। ভাইপো পুরোপুরি ফ্লপ। এই তো তৃণমূলের ভবিষ্যৎ। তারপর মুখ্যমন্ত্রী ফেডারেল ফ্রন্টের ধুয়ো তুলে মোদীর হাত শক্ত করতে চাইছেন।

অধীর চৌধুরী অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা দিল্লিতে ফের বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করা। সেই কারণেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী যখন মোদী বিরোধী সার্বিক ঐক্যের কথা বলছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অ-বিজেপি দলগুলিকে নিয়ে ফেডারেল ফ্রন্ট গঠনের স্বপ্ন দেখছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধিতাকে ভুয়ো বলে আক্রমণ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+