West Bengal Ration Scam: রেশন কেলেঙ্কারিতে দীর্ঘ জেরা! ৭০ লাখ টাকা ফেরত দিতে চান অভিনেত্রী ঋতুপর্ণা
West Bengal Ration Scam: রেশন দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়! ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna SenGupta)। গত কয়েকদিন আগেই তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। আর এরপরেই টাকা ফেরত দিতে চেয়ে ইডির কাছে অভিনেত্রী ইচ্ছাপ্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।
যদিও দীর্ঘ জেরা শেষে অভিনেত্রী জানান, রেশন দুর্নীতি মামলায় (West Bengal Ration Scam) তিনি কোনও ভাবেই জড়িত নন। যে সমস্ত নথি তদন্তকারী আধিকারিকরা চেয়েছিলেন তা জমা দিয়েছেন।

আর এরপরেই টাকা ফেরতের প্রশ্ন? যা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। রেশন দুর্নীতি মামলায় (West Bengal Ration Scam) ধৃতদের ব্যাংক স্টেটমেন্ট সহ নথি খতিয়ে দেখেন ইডির তদন্তকারী আধিকারিকরা। আর তা খতিয়ে দেখে জানতে পারে ঋতুপর্ণা সেনগুপ্তের সংস্থার অ্যাকাউন্টে দুর্নীতির মোটা অঙ্কের টাকা গিয়েছে। সেই বিষয়ে জানতে ব্যাঙ্কের নথি চেয়ে ডেকে পাঠানো হয় অভিনেত্রীকে। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে তদন্তকারীরা তাঁকে জেরা করেন।
সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে অভিনেত্রী জানান রেশন দুর্নীতির (West Bengal Ration Scam) সঙ্গে তার কোনও ভাবে যোগ নেই। এমনকি যে টাকা তার সংস্থায় পৌঁছেছে সেটা দুর্নীতির টাকা কিনা সেই সম্পর্কেও তিনি জানতেন না। জেরায় অভিনেত্রী বেশ কিছু নথি জমা দেন। আর তা দিয়ে তিনি জানিয়েছেন, ৬০ লক্ষ টাকা ২০১৩ সালে তাঁর সংস্থায় গিয়েছিল। আর তা যায় ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে। যদিও ২০ লাখ টাকা ২০১৫ সালের মধ্যে ফেরত দিয়ে দেন বলেও তদন্তকারী আধিকারিকদের জানান টলিউডের এই অভিনেত্রী।
এমনকি দীর্ঘ জেরায় এক ব্যক্তির নাম সামনে আসে। যিনি রেশন দুর্নীতি কাণ্ডে (West Bengal Ration Scam) ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। তদন্তকারীদের অনুমান, সম্ভবত ওই ব্যক্তির হাত দিয়েই মোটা টাকা অভিনেত্রীর সংস্থায় গিয়েছে। মূলত একটি হিন্দি ছবি তৈরির জন্য সেই টাকা এসেছিল বলে দাবি করেছেন অভিনেত্রী।
যদিও সেই সিনেমা রিলিজ হয়নি। এই সমস্ত বিষয় যখন ইডির রযাডারে সেই সময় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৭০ লক্ষ টাকা ফিরিয়ে দিতে চেয়ে ইচ্ছা প্রকাশ করেছে তদন্তকারীদের কাছে। যদিও ইডির পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি ঋতুপর্ণা সেনগুপ্তকে বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালের জুলাইয়ে ঋতুপর্ণাকে রোজভ্যালিকাণ্ডের তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications