Teacher Recruitment Scam: যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে তলব ইডির! নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়
Teacher Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়! যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল ১১ টার মধ্যে সল্টলেক সিজিও কমপ্লেক্স অর্থাৎ ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।
ইতিমধ্যে তাঁর কাছে তদন্তকারী সংস্থার নোটিশ ( Teacher Recruitment Scam) পৌঁছে গিয়েছে বলে খবর। যদিও এই বিষয়ে তৃণমূল নেত্রীর তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে শাসকদল।

কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই তদন্তে নেমে একটি সম্পত্তি কেনাবেচা সঙ্ঘক্রান্ত বিষয় উঠে আসে ইডির হাতে। যা কিনা বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের। আর সেই সম্পত্তি কেনাবেচাতেই নাম জড়ায় সায়নী ঘোষের।
একাধিক সাক্ষীকে জেরা করেও যুব তৃণমূল নেত্রীর নাম পান তদন্তকারীরা। আর এরপরেই সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা। সেই মতো মঙ্গলবার সন্ধ্যাতেই তাঁর কাছে নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে বলে খবর। মূলত সম্পত্তি কেনাবেচা নিয়ে তথ্য জানতেই ইডির তরফে এই নোটিশ বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, সায়নীর কাছ থেকে বেশ কিছু নথিও তদন্তকারীরা তলব করেছেন বলে জানা গিয়েছে।
তবে এই ঘটনায় সায়নী ঘোষের তরফে কোনই প্রতিক্রিয়া না পেলেও প্রতিহিংসা হিসাবেই দেখছে শাসক তৃণমূল। তৃণমূলে থাকাকালীন সায়নী ঘোষের সঙ্গে একাধিক ছবিতে কুন্তল ঘোষকে দেখা যায়। আর এরপরেই বিতর্ক তৈরি হয়। যদিও বিতর্কের মধ্যে কুন্তলকে চেনেন না বলেও জানান সায়নী। এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, প্রত্যেকদিনই বহু মানুষের সঙ্গে দেখা করতে হয়। তাঁর সঙ্গে অনেকেই ছবি তুলতে চান। তবে কুন্তলকে ব্যক্তিগত ভাবে চেনেন না বলেও জানান যুব তৃণমূল নেত্রী।
অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলাতে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নবজোয়ার কর্মসূচি চলাকালীনই সিবিআই কয়েক ঘন্টা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে জেরা করে। আর এরপর ইডির তরফেও নোটিশ দেওয়া হয় তাঁকে।

নিয়োগ দুর্নীতিতে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে এই নোটিশ বলে ইডির তরফে জানানো হয়। যদিও পঞ্চায়েত নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় এই মুহূর্তে হাজিওরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলে পাল্টা তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে জানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, রাজনৈতিক প্রতিহিংসা করতেই এই নোটিশ পাঠানো হচ্ছে বলেও তোপ দাগেন তিনি।












Click it and Unblock the Notifications