ফ্লেক্স বিতর্কে এবার মুখ খুললেন অভিনেতা তথা যুব তৃণমূলের সহ-সভাপতি সোহম
ফ্লেক্স বিতর্কে এবার মুখ খুললেন অভিনেতা তথা যুব তৃণমূলের সহ-সভাপতি সোহম
ফ্লেক্স বিতর্কে এবার মুখ খুললেন অভিনেতা তথা যুব তৃণমূলের সহ-সভাপতি সোহম চক্রবর্তী। ভুলবশত তার নামের আগে ডক্টর বসানো হয়েছে বলেই জানিয়েছেন তিনি। কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের কালনায় এক জনসভার আয়োজন করা হয়। যেখানে যোগ দিয়েছিলেন যুব তৃণমূলের সহ-সভাপতি সোহম চক্রবর্তী। সেখানেই বেশ কিছু ফ্লেক্স-পোস্টারে দেখা যায় 'ডাঃ সোহম চক্রবর্তী' লেখা।

'ডাঃ সোহম চক্রবর্তী' লেখা ফ্লেক্স নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যার জেরে টলিউড অভিনেতা তথা রাজনৈতিক ব্যক্তিত্ব সোহমকে নিয়ে কম ঠাট্টা হয়নি।
নেটজনতার খোরাক তো বটেই, উপরন্তু স্বাভাবিকভাবেই যুব তৃণমূলের সহ-সভাপতি তথা অভিনেতার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধী শিবিরও। সোশ্যাল মিডিয়ায় হইচই হতেই বিষয়টি নজরে পড়ে সোহম চক্রবর্তীর। এরপরই তিনি 'ডাঃ সোহম চক্রবর্তী' লেখা ফ্লেক্স-ব্যানার নিয়ে মুখ খোলেন।
এই বিষয়ে যুব তৃণমূল সহ-সভাপতি সোহম জানান, 'বর্ধমানের কালনার জনসভাতে আমার কিছু ফ্লেক্স এবং পোস্টারে 'ডা: সোহম চক্রবর্তী' ছাপা হয়, সে বিষয়ে প্রথমেই যাঁরা আমাকে অবগত করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। এক্ষেত্রে আমি বলতে চাই যে, আমি ডাক্তারও নই বা ডক্টরেটের কোন সার্টিফিকেট বা শংসাপত্রও আমার কাছে নেই। কোনো ভুল তথ্য কিংবা ছাপাগত ত্রুটির কারণেও এই ঘটনা ঘটতে পারে। তবে এটি সম্পূর্ণরূপে অনভিপ্রেত। তাই ঠিক কী কারণে এই অনভিপ্রেত ভুলটি হল, আমি নিজ দায়িত্বে তা খতিয়ে দেখছি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications