ইয়াস মোকাবিলায় নিজের কেন্দ্র চণ্ডীপুরের পাশে সোহম চক্রবর্তী
ইয়াস মোকাবিলায় নিজের কেন্দ্র চণ্ডীপুরের পাশে সোহম চক্রবর্তী
করোনা ভাইরাস–ব্ল্যাক ফাঙ্গাসের মাঝেই বাংলায় ঘূর্ণিঝড় ইয়াসের চোখ রাঙানি। রাজ্য সরকার সাধ্যমতো প্রস্তুতি সেরেছেন যাতে গত বছরের আম্ফানের মতো পরিস্থিতি সৃ্ষ্টি না হয়। রাজ্য সরকারের সঙ্গে নিজের এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্রের বিধয়াক সোহমকে দেখা গেল এলাকা পরিদর্শন করতে, গ্রামবাসীদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া ও ঝড়ের তান্ডব সামলাতে আগাম ব্যবস্থা নিতে দেখা গেল তাঁকে।

এই ঘূর্ণিঝড়ের দাপট কলকাতা ও তার পার্শ্ববর্তী স্থানে সেভাবে প্রভাব না ফেললেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে দীঘা ও বালাসোরের মাঝে ল্যান্ডফল হওয়ায় ঝড়ের তাণ্ডব চলবে পূর্ব মেদিনীপুরে। তাই নিজের বিধানসভা এলাকার মানুষকে সুরক্ষিত করতে জোরকদমে মাঠে নেমেই কাজ করছেন সদ্য জয়ী হওয়া তৃণমূলের বিধায়ক। এলাকাবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং খোলা হয়েছে দু’টি কন্ট্রোলরুমও।এর আগেও বিধানসভা এলাকার ভগবানপুর, চণ্ডীপুর ব্লক পরিদর্শন করেন তিনি। প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ ও সাধারণ মানুষের সঙ্গে সবসময় যোগাযোগ করে চলেছেন সোহম। এই দুর্দিনে আতঙ্কিত না হয়ে বরং সকলকে একযোগে দুর্যোগ মোকাবিলার বার্তা দিয়েছেন সোহম। ইতিমধ্যেই তিনি ভগবানপুরে কোভিড সেফ হোম খুলে ফেলেছেন।
এটাই অবশ্য প্রথম নয়, করোনায় একটানা রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছেন এই অভিনেতা–বিধায়ক। বরানগর অঞ্চল থেকে শুরু করে দমদম শ্যামবাজার, কাশীপুর, বেলগাছিয়া-সহ বিস্তীর্ণ এলাকায় এর আগে সোহমের সহযোগিতায় 'হাসিখুশি’ ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে স্যানিটাইজেশন। পাশাপাশি কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি করা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, অক্সিজেন যোগার করে দেওয়ার মতো কাজও করা হচ্ছে এই ক্লাবের পক্ষ থেকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications