ঘূর্ণিঝড় গুলাব আছড়ে পড়ার আগেই ঘনিয়ে এল কালো মেঘ, মুষলধারে বৃষ্টি কলকাতায়
ঘূর্ণিঝড় গুলাব আছড়ে পড়ার আগেই ঘনিয়ে এল কালো মেঘ, মুষলধারে বৃষ্টি কলকাতায়
ঘূর্ণিঝড় গুলাব শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। আর প্রবল শক্তিধর হয়ে ক্রমশ ভারতের পূর্ব উপকূলের দিকে তথা অন্ধ্রপ্রদেশ-ওড়িশা অভিমুখে ধেয়ে চলেছে। রবিবার রাতেই তা আছড়ে পড়ার কথা গোপালপুর-কলিঙ্গপত্তনমের মাঝে। শনিবার রাত থেকেই ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। রবিবার দুপুর গড়াতেই কলকাতায় ঘনিয়ে এল মেঘ। ভারী বৃষ্টি শুরু হয়ে গেল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

বৃষ্টি শুরু কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে
কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। জারি করা হয়ছিল কমলা সর্তকতা। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল। সেইমতো এদিন দুপুর থেকেই বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা।

অঝোর ধারায় বৃষ্টি কলকাতায়, বজ্র-বিদ্যুতেরও দাপট
মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। দুর্যোগের আশঙ্কা সবচেয়ে বেশি কলকাতাসহ দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে। রবিবার দুপুরে কালো মেঘ ঘনিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামে কলকাতায়। সেইসঙ্গে ছিল বজ্র-বিদ্যুতেরও দাপট। তবে এই বৃষ্টি স্থানীয় মেঘের কারণে হচ্ছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় গুলাব যখন ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূলে
ঘূর্ণিঝড় গুলাব এখন ওড়িশা-অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন সমুদ্রে বিরাজ করছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়েছে। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে ঠিকই কিন্তু তার প্রভাবে বৃষ্টির সম্ভাবনী ক্ষীণ।

পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তও দাপট দেখাবে
আবহাওয়ার পূর্বাভাস, ঘূর্ণিঝড় গুলাব যখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে, তখন পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তা সোমবারই নিম্নচাপে পরিণত হবে। তার ফলে সোমবার, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ হয়ে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসবে। সুন্দরবন দিয়ে এটি প্রবেশ করে ক্রমশ ঝাড়খণ্ডের দিকে চলে যাবে। এর প্রভাবে প্রবল দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে।

বাংলার কোথায় কবো ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায়। বুধবার প্রবল বর্ষণের সম্ভাবনা। কলকাতা, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, কোথায় কবে
রবিবার পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগণা জেলাতেও। মূলত উপকূলবর্তী এলাকাগুলিতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। মঙ্গল ও বুধবার কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম মেদিনীপুরে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications