দ্বিতীয় হুগলি সেতুতে পর পর ৩ টি গাড়ির ধাক্কা, আহত ৩
দ্বিতীয় হুগলি সেতুতে পর পর ৩ টি গাড়ির ধাক্কা, আহত ৩
দ্বিতীয় হুগলি সেতুতে একটি গাড়ির পেছনে পরপর তিনটি গাড়ির ধাক্কা। গুরুতর আহত হয়েছেন তিনটি গাড়ির চালকই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে দ্বিতীয় হুগলি সেতুতে হঠাৎই এই দুর্ঘটনা ঘটে। এদিন সকালে টোল প্লাজার নয় নম্বর লেন দিয়ে যাওয়ার পথে একটি পণ্যবোঝাই গাড়ির পেছনে ধাক্কা মারে তেলের ট্যাঙ্কার। পরক্ষণেই আরও দু'টি গাড়ি ধাক্কা মারে তার পেছনে।

ঘটনায় তিনটি গাড়িতে থাকা গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তারা।
তবে এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজট হয় দ্বিতীয় হুগলি সেতুতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, গাড়িগুলো নিয়ন্ত্রণের হারিয়ে এই নির্দিষ্ট সীমার বেরিয়ে যাওয়াতেই এই বিপত্তি ঘটে।












Click it and Unblock the Notifications