বাগদাদির মৃত্যুসংবাদে ফের মসুলের ভয়াবহ স্মৃতি উস্কে গেল নদিয়ার ২ পরিবারে! স্বামীহারার কী জানাচ্ছেন
বাগদাদির মৃত্যু নিয়ে এযাবৎকাল একাধিক গুঞ্জন শোনা গিয়েছিল। তাঁর মৃত্য়ু সংবাদ ঘিরে বহু গুজও রটে।
বাগদাদির মৃত্যু নিয়ে এযাবৎকাল একাধিক গুঞ্জন শোনা গিয়েছিল। তাঁর মৃত্য়ু সংবাদ ঘিরে বহু গুজও রটে। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং সাম্প্রতিক মার্কিন হানায় আইএস জঙ্গি বাগদাদির মৃত্যুর ঘোষণা করতেই তা নিশ্চিত হয়। কুখ্যাত এই জঙ্গির মৃত্যু সংবাদ পেতেই নদিয়ার দুই পরিবারে খানিকটা স্বস্তি ফেরে। উস্কে যায় মসুলের বীভৎস এক হত্যাকাণ্ডের স্মৃতি। যে ঘটনায় মৃত্যু হয় নদিয়ার খোকন শিকদার ও সমর টিকাদারের।

টিভির পর্দায় বাগদাদির মৃত্যুর খবর দেখেই চোখের জল ধরে রাখতে পারেননি নমিতা শিকদার। তাঁর স্বামী খোকনের মৃত্যু হয় ৩৮ বছর বয়সে। যে হামলার নেপথ্যে ছিল বাগদাদির নেতৃত্বাধীন আইএস জঙ্গিরা। একই পরিস্থিতি দীপালি টিকাদারের। তাঁর স্বামী সমরের হত্যার নেপথ্যেও রয়েছে আইএস জঙ্গিরা।
গোটা ঘটনা ২০১৪ সালের ওক ভয়াবহ স্মৃতি উল্কে দিয়েছে। সেই বছরের জুন মাসে ইরাকের বাসুদে ৩৯ শ্রমিককে খুন করে আইএস জঙ্গিরা। এদিকে, এই হত্যাকাণ্ডের পর থেকে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিলনা নদিয়ার দুই শ্রমিক খোকন ও সমরকে। এরপর থেকেই তৎকালীন ভারতীয় বিদেশমন্ত্রক খোঁজ চালায় ভারতীয়দের জন্য। এরপর ২০১৮ সালে মসুলে এতটি জন-কবর থেকে ৩৯ জন শ্রমিকের দেহ উদ্ধার হয়। আর সেই কবরের মধ্যে ছিলেন সমর ও খোকন। জানা যায়, আইএস জঙ্গিরা ওই শ্রমিকদের হত্যা করে সেই জন-কবরের মধ্যে পুঁতে দেয়।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications