মমতা রাঁধলেন ভোগ, পুজোর তত্ত্বাবধানের পাশাপাশি কথা অতিথি-অভ্যাগতদের সঙ্গে, রয়েছেন অভিষেক
রীতি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে চলছে কালীপুজো। মুখ্যমন্ত্রীর তদারকি আর তত্ত্বাবধানেই চলছে সব কিছু।
পুজোর জোগাড় থেকে শুরু করে ভোগ রান্নার কাজেও হাত লাগিয়েছেন মুখ্যমন্ত্রী। এসেছেন অতিথি-অভ্যাগতরা। লেক কালীবাড়ি ঘুরে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছেন সাংসদ তথা মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মেয়র ফিরহাদ হাকিম-সহ তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা-নেত্রীরা হাজির হয়েছেন মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয়। প্রবল ব্যস্ততার মধ্যেই মুখ্যমন্ত্রী অতিথি-অভ্যাগতদের আপ্যায়ন সারছেন, কথাও বলছেন তাঁদের সঙ্গে। এদিন সকালেই তিনি সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী এদিন এক্স হ্যান্ডলে লিখেছেন, "দয়াময়ী মা,/ আমার করুণাময়ী মা,/ এসো মাগো আলোর দেবী,/ আলো নিয়ে এসো মা।/ অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে শান্তি নিয়ে এসো মা।" সকলকে জানাই কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।"
কালীপুজো উপলক্ষে তাঁর লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া কালীপুজোর একটি গানও ভিডিও-সহ শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী।
এদিন অভিষেক গিয়েছিলেন লেক কালীবাড়িতে। কাল নৈহাটীত বড়মার মন্দিরেও তিনি যাবেন। অভিষেক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "বিশ্বাস হলো সেই নোঙর যা আমাদের স্থিতিশীল রাখে, আমাদের সহ্য করার শক্তি জোগায়, এগিয়ে যাওয়ার সংকল্প দেয় এবং প্রতিটি পরীক্ষার মধ্যে দিয়েও সামনে চলার আশা দেয়।
কালী পুজোর এই শুভ দিনে, আমি লেক কালীবাড়িতে গিয়ে পশ্চিমবঙ্গ এবং আমাদের জাতির মানুষের স্বাস্থ্য, সুখ এবং মঙ্গল কামনায় প্রার্থনা নিবেদন করেছি। এছাড়াও আমি মন্দির চত্বরে চলমান সৌন্দর্যবর্ধন ও সংস্কার কাজগুলি পর্যালোচনা করি।
মা কালীর দিব্য উপস্থিতিতে সময় কাটানো এক গভীর বিনম্রতা এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার অভিজ্ঞতা ছিল। আলোর উৎসব প্রতিটি ঘরকে শান্তি, ইতিবাচকতা এবং স্থায়ী সমৃদ্ধিতে আলোকিত করুক।"












Click it and Unblock the Notifications