রাজ্যপাল রাজত্ব করবেন কিন্তু শাসন করবেন না! মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ

রাজ্যপাল রাজত্ব করবেন কিন্তু শাসন করবেন না! মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ

রাজ্যপাল-রাজ্যের সংঘাত লেগেই রয়েছে বাংলায়। এবার এই ইস্যুতে রাজ্যের হয়ে কলম ধরলেন কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি। বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে তিনি টুইট খোঁচা দিলেন। টুইট বার্তায় রাজ্যপালের কর্তব্য বোঝালেন অভিষেক মনু সিংভি। কী করা উচিত, কী উচিত নয় সেই বার্তা দিলেন।

রাজ্যপাল রাজত্ব করবেন কিন্তু শাসন করবেন না! মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ

মনু সিংভি বলেন, একজন রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে বারবার হুঁশিয়ারি দিতে পারেন না। তিনি সতর্ক অবশ্যই করতে পারেন। কিন্তু তা করতে হবে চিঠির মাধ্যমে। যে কোনও সমস্যায় তিনি চিঠি লিখতে পারেন মুখ্যমন্ত্রীকে। কিন্তু কেন্দ্রের নাম করে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দেওয়া রাজ্যপালের কাজ নয়।

অভিষেক মনু সিংভি আরও বলেম, রাজ্যপাল রাজত্ব করবেন, কিন্তু কখনই শাসন করবেন না। একজন রাজ্যপাল হবেন রাজ্যের প্রকৃত বন্ধু। তার জায়গায় কেন্দ্রের নাম করে রাজ্যের সমালোচনা করেই চলেছেন রাজ্যপাল। রাজ্যপালের যে মুখ খোলা উচিত নয়, সেই সাধারণ নিয়ম মানছেন না তিনি।

রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত প্রতিদিনই লেগে আছে। প্রতিদিনই উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে উভয়ের মধ্যে। এদিনই সকালে মুখ্যমন্ত্রীকে আহ্বান জানান রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে চলা উচিত মুখ্যমন্ত্রীর। তারপরই বিকেলে তিনি রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+