৩১ ডিসেম্বর ‘দিল্লি চলো' ডাক অভিষেকের, তালিকা না মিললে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি
এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর আরও চড়াল তৃণমূল কংগ্রেস। শনিবার সন্ধ্যায় সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় 'লজিক্যাল ডিসক্রিপ্যান্সি' বা নামের অসঙ্গতির অভিযোগ তুলে তিনি প্রশ্ন তোলেন, কোন যুক্তিতে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের নাম নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে?
এই প্রশ্নের জবাব আদায় করতেই ৩১ ডিসেম্বর 'দিল্লি চলো' ঘোষণা অভিষেকের। সেদিন তিনি জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করে সংশ্লিষ্ট পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানাবেন বলে জানান ডায়মন্ড হারবারের সাংসদ। একই সঙ্গে কড়া হুঁশিয়ারি তার তালিকা দিতে ব্যর্থ হলে কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হবে।

এদিন রাজ্যে এসআইআর সংক্রান্ত শুনানি পর্ব শুরু হওয়ার প্রেক্ষিতেই অভিষেক একাধিক অসঙ্গতির কথা তুলে ধরেন। তাঁর দাবি, ৫৮ লক্ষ ২০ হাজার নাম বাদ যাওয়ার যে হিসাব দেওয়া হচ্ছে, তার মধ্যে ঠিক কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা তার স্পষ্ট তালিকা প্রকাশ করতে হবে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, "নামের অসঙ্গতির কথা বলা হচ্ছে, কিন্তু তার কোনও প্রমাণ নেই। এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের নাম নিয়ে কীসের ভিত্তিতে প্রশ্ন তোলা হচ্ছে?"
অভিষেকের আরও প্রশ্ন, "১৬ ডিসেম্বরই বলা হল অসঙ্গতি রয়েছে। ৮০ হাজার বিএলও দিয়ে সাত কোটি ডেটা একদিনে কীভাবে যাচাই হল? কোন জাদুকাঠির জোরে এই হিসাব বেরোল?" তাঁর স্পষ্ট বার্তা এই সংক্রান্ত নথি প্রকাশ না করা হলে নির্বাচন কমিশনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এদিন তিনি রাজ্যভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, এসআইআর এর ফলে বাংলায় নাম বাদ যাওয়ার হার অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে কম। তাঁর বক্তব্য অনুযায়ী, তামিলনাড়ুতে শতকরা ১২.৫, গুজরাটে ৯.৯৫, ছত্তিশগড়ে ৮.৭৬ ও কেরলে ৬.৬৫ শতাংশ নাম বাদ গিয়েছে। সেখানে বাংলায় ১০.৫ কোটি ভোটারের মধ্যে মাত্র ৫.৭৯ শতাংশ, অর্থাৎ ৫৮ লক্ষ ২০ হাজার নাম বাদ পড়েছে।
এই পরিসংখ্যানের ভিত্তিতে অভিষেকের দাবি, এসআইআর নিয়ে বাংলাকে আলাদা করে নিশানা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যারা এর বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদে নেমেছে এই বার্তা দিয়েই ৩১ ডিসেম্বর দিল্লি অভিযানের ডাক দেন তিনি।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন?











Click it and Unblock the Notifications