'কোনও নেতা ধরে হবে না, মানুষ ঠিক করবেন প্রার্থী', ব্যালট বাক্স ভাঙচুর নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা অভিষেকের

দ্বিতীয দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা। গতকাল উত্তরবঙ্গে সফরের মাঝেই সিতাই এবং গোসাইমারিতে ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সফরের প্রথম সভাতেই তাই এই নিয়ে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড।

তিনি বলেছেন ব্যালট বাক্সে ভোট দিতে না পারলে বাড়িতে গিয়ে ফোন করে ভোট দিন। জানান আপনার এলাকার প্রার্থী কাকে করতে চান। কোনও নেতার হাত-পা ধরে টিকিট পাওয়া যাবে না। মানুষই ঠিক করবেন প্রার্থী কে হবেন। রীতিমত হুঁশিয়ারি দিয়েই এই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ব্যালট বাক্স ভাঙচুর নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা অভিষেকের

গতকাল কোচবিহারের সিতাইয়ে প্রার্থী বাছাইয়ের ভোটাভুটি নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে ভোটাভুটির কথা ঘোষণা করেন। ব্যালটে নিজের পছন্দের প্রার্থীর নাম লিখে ব্যালট বক্সে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি।

কিন্তু পুরো কর্মসূচিটা শুরুতেই ধাক্কা খায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ ছাড়তেই শুরু হয়ে িগয়েছিল হুড়োহুড়ি। ব্যালট বাক্স নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। তারপরেই ব্যালট পেপার নিয়ে কাড়াকাড়ি কিল গুষি চড় থাপ্পর শুরু হয়ে যায়। সিতাইয়ের পর গোসাইমারিতেও একই ঘটনা ঘটে।

ব্যালট বাক্স ভাঙচুর নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা অভিষেকের

তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যদি কেউ মনে করে ব্যালট বাক্স ছিঁড়ে ফেলে অশান্তি পাকিয়ে জিতে যাবে। তাহলে তাঁরা মুর্খের স্বর্গে বাস করেন। বুধবার কোচবিহারে জনজোয়াড় কর্মসূচির দ্বিতীয় দিনে সেই রেশ টেনেই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন, 'কোনও নেতার হাত-পা ধরে ঠিক হবে না প্রার্থী। আবার জানিয়ে রাখলাম। মানুষের পঞ্চায়েত গড়তে আমি পরিবার ছেড়ে রাস্তায় এসেছি। আমি যখন কথা দিয়েছি, মানুষের পঞ্চায়েত গড়তে, আমি সেটাই করব৷' তিনি আবারও বার্তা দিয়েছেন, 'এই মাঠেও ব্যালট বক্স থাকবে৷ সেখানে ভোট দিতে হুড়োহুড়ি করবেন না। নিজেদের মতামত রেখে যাবেন। যাকে ইচ্ছা ভোট দিন৷ কিন্তু ভাল মানুষকে ভোট দিন৷'

ব্যালট বাক্স ভাঙচুর নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা অভিষেকের

ব্যালট বাক্স ছিঁড়ে ফেলা এবং ব্যালচ পেপার নিয়ে টানাটানি করার ঘটনায় বধবার আবারও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দলের নেতাদের কড়া বার্তা দিয়ে বলেছেন, ' কটা ব্যালট পেপারে সুপারিশ করে দিলেই যে ভাবছে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে গেলাম, সে ভুল ভাবছে। যে ভাবছে ২০ ভোট বেশি পেয়ে এগিয়ে যাব, আসন সুনিশ্চিত করতে পারব, সে মূর্খের স্বর্গে বাস করছে।'

পঞ্চায়েত ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জনসংযোগ বার্তার নেপথ্যে সুস্পষ্ট রণকৌশল লুকিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেকারণেই একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাড়ি থামিয়ে মানুষের সঙ্গে মিশে যেতে দেখা গিয়েছে। যেমনটা করে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সেভাবেই জনসংযোগ করতে দেখা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+