পরপর ১৭ দিনে জ্বালানির মূল্য বৃদ্ধি ১০ টাকা! সুযোগ ছিনিয়েছে মোদী সরকার, চড়া আক্রমণ অভিষেকের

পরপর ১৭ দিনে জ্বালানির মূল্য বৃদ্ধি ১০ টাকা! সুযোগ ছিনিয়েছে মোদী সরকার, চড়া আক্রমণ অভিষেকের

পরপর ১৭ দিনে পেট্রোল ও ডিজেলের ব্যাপক মূল্য বৃদ্ধির জেরে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীকে চড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনায় সংক্রমণের জেরে মানুষ যখন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই সময় তেলের কম দাম দেওয়ার সুযোগ ছিনিয়ে নিয়েছে মোদী সরকার।

পরপর ১৭ দিন দাম বৃদ্ধি

পরপর ১৭ দিন দাম বৃদ্ধি

টানা ১৭ দিনে পেট্রোলের দাম ৮.৫০ টাকা বেড়েছে। অন্যদিকে, ডিজেলের দাম টানা ১৭ দিনে বেড়েছে ১০ টাকা। দেশের রাজধানী দিল্লিই শুধু নয়, গোটা ভারতের একাধিক জায়গায় ক্রমেই বেড়েছে জ্বালানির দাম।

কলকাতায় জ্বালানির দাম বৃদ্ধি

কলকাতায় জ্বালানির দাম বৃদ্ধি

অভিষেক টুইট করে বলেছেন, ১২ মার্চ কলকাতায় পেট্রোল ও ডিজেলের লিটার পিছু দাম ৭২.৮৩ ও ৬৫.২২ টাকা থেকে বেড়ে ২২ জুন হয়েছে ৮১.২৭ ও ৭৪.১৪ টাকা। শতাংশের নিরিখে তা যথাক্রমে ১১.৫৯% ও ১৩.৬৮%।

কেন্দ্রীয় কর বেড়েছে ১০০% -এর বেশি

কেন্দ্রীয় কর বেড়েছে ১০০% -এর বেশি

অভিষেক টুইটে আরও বলেছেন, ওই একই সময়ে পেট্রোল ও ডিজেলে কেন্দ্রীয় করের পরিমাণ ১৯.৯৮ টাকা ও ১৫.৮৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৩২.৯৮ ও ৩১.৮৩ টাকা। এই বৃদ্ধির পরিমাণ পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে যথাক্রমে ৬৫.০৭ শতাংশ ও ১০১.০৭ শতাংশ।

মোদী সরকারকে আক্রমণ

মোদী সরকারকে আক্রমণ

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে সময় দেশের মানুষ আর্থিক সংকটেক মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই সময় নরেন্দ্র মোদী সরকার সাধারণ মানুষের কাছ থেকে জ্বালানিতে নিম্নমূল্য দেওয়ার সুযোগ ছিনিয়ে নিয়েছে। কেন্দ্রীয় করের পরিমাণ ব্যাপক বৃদ্ধি করা হয়েছে। তিনি বিষয়টিকে মর্যাদাহানিকর বলেও মন্তব্য করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+