নোবেল মঞ্চে বাঙালিয়ানার উজ্জ্বল দৃষ্টান্ত, ধোপদুরস্ত ধুতি-পাঞ্জাবি আর শাড়িতে অভিজিৎ-এস্থার

নোবেল মঞ্চে বাঙালিয়ানায় মহীয়ান হলেন অর্থনীতিতে নোবল জয়ী বাঙালি দম্পতি অভিজিৎ বিনায় বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডুফ্লো। টিপিক্যাল বাঙালির সাজে তাঁরা মঞ্চ উজ্জ্বল করলেন।

নোবেল মঞ্চে বাঙালিয়ানায় মহীয়ান হলেন অর্থনীতিতে নোবল জয়ী বাঙালি দম্পতি অভিজিৎ বিনায় বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডুফ্লো। টিপিক্যাল বাঙালির সাজে তাঁরা মঞ্চ উজ্জ্বল করলেন। বাংলাকে তুলে ধরলেন উচ্চাসনে। ধোপদূরস্ত ধুতি-পাঞ্জাবিতে অভিজিৎ আর তাঁর বিদেশিনী স্ত্রীর পরণে শাড়ি। সুইডেনের নোবেল মঞ্চের সব আকর্ষণ কেড়ে নিলেন তাঁরাই।

নোবেল মঞ্চে বাঙালিয়ানার উজ্জ্বল দৃষ্টান্ত অভিজিৎ-এস্থারের, বাঙালি সাজে নিলেন পুরস্কার


২০১৯-এ অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও তাঁর বিদেশিনী স্ত্রী এস্থার ডুফ্লো। তাঁদের সঙ্গে নোবেল পুরস্কার পান মাইকেল ক্রেমারও। মঙ্গলবার তাঁরা সুইডেনে নোবেল সম্মান গ্রহণ করেন তাঁরা। সুইডেনের স্কটহোমের সেই মঞ্চেই একেবারে ধোপদুরস্ত বাঙালি পোশাকে দেখা যায় বন্দ্যোপাধ্যায়-দম্পতিকে।



স্টকহোমের কনসার্ট হলে নোবেল লরিয়েটদের মধ্যে দু-জন বসেছিলেন একেবারে বাঙালি পোশাকে। সকল সুটেড-বুটেড ম্যানের মধ্যে ধুতি-পাঞ্জাবি আর জহর-কোর্ট পরিহিত অভিজিৎ বিনায়ক আলাদা করে চোখ টেনে নিয়েছিলেন। তাঁর স্রীদু এস্থার ডুফ্লোও পরেছিলেন টিপিক্যাল বাঙালি পোশাক শাড়ি।

৫৮ বছর বয়সী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পরেছিলেন ক্রিম রঙের পাঞ্জাবি এবং সোনালি পাড়ের সাদা ধুতি। সেই সঙ্গে পাঞ্জাবির উপরে কালো রঙের গলা বন্ধ জ্যাকেট। আর তাঁর ফরাসি স্ত্রী এস্থার ডুফ্লো সেজেছিলেন নীলাম্বরী শাড়িতে। নীল শাড়ি, লাল ব্লাউজ আর লাল টিপে একেবার বাঙালি বধূ সাজে তিনি নোবেল পুরস্কার নিলেন স্বামীর সঙ্গে।



প্রথাগত পোশাকের বাইরে গিয়ে নোবেল মঞ্চে বাঙালিয়ানার উজ্জ্বল নিদর্শন তুলে ধরলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী। বাঙালি পোশাকে মহীলায় হয়ে উঠলেন নোবেল লরিয়েট দম্পতি। এবার বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরু্দ্ধে লড়াইয়ে গবেষণার সমৃদ্ধ ক্ষেত্র তৈরি করেছেন তাঁরা। তারই স্বীকৃতি নোবেল পুরস্কার।

নোবেল পুরস্কার কমিটি এই পুরস্কার প্রাপক তিন অর্থনীতি বিদদের একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছেন। নোবেল সংস্থার ওয়েবসাইটে সেই ভিডি প্রকাশ করে তাঁদের কীর্তি অর্থনীতিতে উজ্জ্বল নিদর্শন বলে উল্লেখ করা হয়েছে। এই ভিডিওতে তাঁদের এই বাঙালিয়ানা বিশ্ব দরবারে ছড়িয়ে পড়েছে আরও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+