‘মুণ্ডু চাই’ পোস্টারের পর শুভেন্দু-দিব্যেন্দুকে ‘দাঙ্গাবাজ’ তকমা! ফেসবুক-পোস্টে শ্রীঘরে যুবক

কয়েকদিন আগেই হলদিয়ার বুকে পোস্টার পড়েছিল- সাংসদ দিব্যেন্দু অধিকারীরর মুন্ডু চাই। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিগ্রহের অভিযোগে তৃণমূল সাংসদকে কাঠগড়ায় তুলে যুব মোর্চার নামে ওই পোস্টার পড়ে।

কয়েকদিন আগেই হলদিয়ার বুকে পোস্টার পড়েছিল- সাংসদ দিব্যেন্দু অধিকারীরর মুন্ডু চাই। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিগ্রহের অভিযোগে তৃণমূল সাংসদকে কাঠগড়ায় তুলে যুব মোর্চার নামে ওই পোস্টার পড়ে। তারপর ফেসবুকে শিশির অধিকারীর দুই ছেলেকে দাঙ্গাবাজ আখ্যা দিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করা হল।

‘মুণ্ডু চাই’ পোস্টারের পর শুভেন্দু-দিব্যেন্দুকে ‘দাঙ্গাবাজ’ তকমা! ফেসবুক-পোস্টে শ্রীঘরে যুবক

এই অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রবীন্দ্র পাণ্ডা। ধৃতকে শনিবার কাঁথি আদালতে তোলা হয়। বিচারক তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে সোশাল মিডিয়ায় তৃণমূলের মন্ত্রী-সাংসদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য ও পোস্ট করে যাচ্ছিল। শেষমেষশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিল প্রশাসন।

ওই যুবক সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। যেখানে শিশির অধিকারীর ছবি দিয়ে লেখা- শিশির অধিকারীর দুই দাঙ্গাবাজ ছেলে তৃণমূলের দুষ্কৃতী। আবার দিব্যেন্দুর ছবি দিয়ে লেখা হয়- ইনি বিজেপিকে আটকাতে দুষ্কৃতী নিয়ে বিজেপির উপর হামলা করেন। হিন্দুদের ক্ষতি করেন। আর শুভেন্দুর ছবি দিয়ে লেখা- ইনি বিজেপিকে রুখতে কাঁধে বাঁশ নিয়ে নন্দীগ্রামসহ গোটা তমলুক লোকসভায় হিন্দু-মুসলিম দাঙ্গা লাগান।

এখানেই শেষ নয়, ছবির নিচে লেখা- সুশিক্ষার অভাবে দুই সন্তান আজ দাঙ্গাবাজ। এমনও লেখা রয়েছে, যার মা ছোট্টবেলায় মারা যায়, তার সন্তানদের এমন অবস্থা হবেই। অভিযোগ, এরকম নানা মন্তব্য আর পোস্ট করা হয়েছে অধিকারী পরিবারের প্রতি। তার ফলেই ওই যুবককে শ্রীঘরে যেতে হল।

এই ঘটনায় বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি। বিজেপির ব্যাখ্যা, এটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার। এর আগে একাধিক এ ধরনের ঘটনা ঘটেছে। ফেসবুক বা সোশাল মিডিয়ায় বিভিন্ন কুরুচিকর মন্তব্য করে বা বিতর্কিত পোস্ট করে গ্রেফতার হয়েছে অনেকেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+