কলকাতা পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর, মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে
কলকাতা পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হল। আগামী সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
কলকাতা পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ সংক্রান্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হল। আগামী সোমবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, কলকাতা পুর নিগমে রাজ্যের গঠিত প্রশাসক বোর্ডকে 'কেয়ারটেকার বোর্ড' হিসেবে চিহ্নিত করে তাদের এক মাসের জন্য কাজ করার সুযোগ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

মারণ ভাইরাস করোনার সংক্রমণ রোধে জারি হওয়ার লকডাউন পরিস্থিতিতে কলকাতা পুর নিগম জরুরি কাজ চালিয়ে যেতে পারে বলেই আদালতের নির্দেশে জানিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার। এক মাসের জন্য এই অন্তর্বর্তী নির্দেশ দিয়ে এক মাস পর মামলার বিস্তারিত শুনানির জন্য ধার্য করেন বিচারপতি।
কিন্তু সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারি কলকাতার অরবিন্দু সরণির বাসিন্দা শরৎকুমার সিং। তাঁর আইনজীবী বিকাশ সিং জানান, একজন পৌর মন্ত্রীকে কীভাবে পুর নিগমের প্রশাসক হিসাবে বসানো যায় তা জানতে চাওয়া হয়েছে আদালতের কাছে এবং এই পদ্ধতিকে সম্পূর্ণ অসাংবিধানিক দাবি করে, প্রশাসক বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ও গঠিত বোর্ডের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ফের মামলা দায়ের করা হয়েছে।
বিকাশ সিং জানান, পৌর আইন অনুযায়ী কলকাতা পৌর নিগমের ক্ষেত্রে এভাবে প্রশাসক বসানো যায় না। অন্যান্য পুরসভায় প্রশাসক বসানো গেলেও পৌরনিগমের ক্ষেত্রে তা আইন বিরুদ্ধ। তিনি বলেন, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোনা মহামারির জন্য এই পরিস্থিতিতে পুরভোট স্থগিত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিমকেই প্রশাসক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
রাজ্য নির্বাচন কমিশনও এটাকে সমর্থন করেছে যা অসাংবিধানিক। এবং গত 6 মে রাজ্যের যে দফতরর থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই দফতরেরই নিযুক্ত প্রশাসক ফিরহাদ হাকিম ? তা কি করে হয় ! এটাও সম্পূর্ণ নিয়ম বিরোধী। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে দিক আদালত।
-
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
ধর্ষণ মামলায় বড় নির্দেশ! নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখতেই হবে, দেশের সব হাই কোর্টকে জানাল সুপ্রিম কোর্ট -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান?












Click it and Unblock the Notifications