সোশ্যাল মিডিয়ার কামাল, ফেসবুক লাইভে জামাইষষ্ঠী সারলেন হরিদ্বারে থাকা জামাই
সদ্য বিয়ে হয়েছে মেয়ে। বিয়ের তিন মাসের মধ্যেই জামাইকে কাজের জন্য যেতে হয়েছে হরিদ্বারে। মেেয় রয়েছে শ্বশুরবািড়তেই।
সদ্য বিয়ে হয়েছে মেয়ে। বিয়ের তিন মাসের মধ্যেই জামাইকে কাজের জন্য যেতে হয়েছে হরিদ্বারে। মেয়ে রয়েছে শ্বশুর বাড়িতেই। বিয়ের পর প্রথম জামাইষষ্ঠীতে মেয়ে জামাই কাছে থাকবে না জেনে, মনটা কেমন খুঁত খুঁত করছিল বারাসতের বাসিন্দা বর্ণালী পাত্রর।

অনেক চেষ্টা করেও জামাই দেবীপ্রসাদ হাজরা ছুটি পাননি। তাঁরও মনটা খারাপ ছিল। জামাই থাকবে না জেনে মেয়ে চন্দনা হাজরা চলে আসে বাপের বাড়ি।
সকলের মন খারাপ দেখে জামাই প্রথম উপায় বের করেন। তাতে সকলে রাজিও হয়ে যান। মুশকিল আসান সেই সোশ্যাল মিডিয়া।
ফেসবুক লাইভে ভার্চুয়াল নৈকট্য নিমেষে স্বাদ পূরণ করল শাশুড়ি-জামাইয়ের। পূর্ব মেদিনীপুর থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বসে থাকা জামাই ভেসে উঠলেন মোবাইলে। আচার মেনেই জামাই ষষ্ঠী সারলেন শাশুড়ি। খাবারটা শুধু পৌঁছনো গেল না। সেই উপায় এখনও তৈরি হয়নি সোশ্যাল মিডিয়ায়। আগামীদিনে হয়তো সেটাও হয়ে যাবে।
সোশ্যাল মিডিয়ায় জামাইষষ্ঠী দেখতে প্রতিবেশীরাও হাজির হয়েছিলেন বর্ণালী পাত্রর বািড়তে। জামাইষষ্ঠীর এই নতুন ট্রেন্ডটা হয়তো এখান থেকেই শুরু হল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications