মহারাষ্ট্রে খুন পুরুলিয়ার যুবক! বাংলায় কথা বলাই কী অপরাধ? দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে কড়া বার্তা মমতার
মহারাষ্ট্রের পুণেতে আবারও এক পরিযায়ী বাঙালি শ্রমিকের খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। নিহত ওই যুবকের নাম সুখেন মাহাতো, বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান। কাজের সূত্রে পুণেতে থাকতেন তিনি। অভিযোগ যে, বাংলায় কথা বলাকে কেন্দ্র করেই নাকি তাঁর উপর এরকম নৃশংস হামলা চালানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে যে, সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি সুখেনই ছিলেন। তাঁর মুখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগও উঠেছে। তবে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে, তা এখনও স্পষ্ট হয়নি।
ঘটনাটি ঘটার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ভাষাগত পরিচয়ের কারণেই নাকি তাঁকে টার্গেট করা হয়েছে। পশ্চিমবঙ্গের শাসকদলের স্থানীয় নেতৃত্ব ইতিমধ্যেই নিহত ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে, সেইসঙ্গে সমস্ত রকম সাহায্যের আশ্বাসও দিয়েছে তাঁরা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সামাজিক মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি লেখেন, "এই বর্বরোচিত ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত এবং ক্ষুব্ধ। আমি অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।" সেইসঙ্গে সুখেনের পরিবারের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন যে, এই কঠিন সময়ে রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে, এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকমের পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত মাসেও মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া বাংলার একজন রাজমিস্ত্রির খুনের ঘটনায় ঠিক এরকম অভিযোগই সামনে এসেছিল। এইবার পুণের ঘটনা ঘিরে সেই একই প্রশ্নই উঠছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications