Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রেমিকের হাত ধরে বধূ পালালেন লকডাউনেই! ঘরছাড়ার পরই যা ঘটল তাতে চমকে উঠবেন

লকডাউনেই প্রেমিকের হাত ধরে চম্পট বধূর, ঘরছাড়ার পরই যা ঘটল তাতে চমকে উঠবেন

করোনা ভাইরাসের প্রকোপেও পিছু ছাড়ল না বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে টানাপোড়েন। এমনকী লকডাউনের আবহেই ঘটে গেল মধ্যযুগীয় বর্বরতার ঘটনা। অভিযোগ, প্রতিবেশী যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন বধূ। সেই বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে মহিলার চুল কেটে, জুতো পেটা করে গ্রাম ছাড়া করা হল।

লকডাউনেই প্রেমিকের হাত ধরে চম্পট বধূর, ঘরছাড়ার পরই যা ঘটল তাতে চমকে উঠবেন

জলপাইগুড়ির পাণ্ডাপাড়ার বাসিন্দা অভিযুক্ত গৃহবধূর সম্পর্ক গড়ে ওঠে প্রতিবেশী যুবকের সঙ্গে। তারপর প্রতিবেশী যুবকের সঙ্গে শ্বশউরবাড়ি ছাড়েন ওই বধূ। মহিলার হঠাৎ ঘরছাড়া হওয়ার পর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। কোতোয়ালি থানায় অভিযোগ করা হয় মহিলার শ্বশুরবাড়ির পক্ষ থেকে।

এরই মধ্যে ওই গৃহবধূ প্রেমিককে সঙ্গে নিয়ে ফিরে আসে শ্বশুরবাড়িতে। তারপরই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। তাঁদের উদ্দেশ্য ছিল শ্বশুরবাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যাওয়া। তখনই বধূকে নাগালে পেয়ে চড়াও হয় স্থানিয়রা। গৃহবধূকে আটকে রেখে তাঁর চুল কেটে নেওয়া হয়। এরপর মুখে চুন-কালি মাখিয়ে জুতো দিয়ে প্রহার করা হয়। তারপর গ্রাম ছাড়া করা হয় মহিলাকে।

স্থানীয় গ্রাম পঞ্চায়েতেও অভিযোগ জানানো হয় মহিলার বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান জানান, ওই বধূ একাধিকবার বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। আগেও তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ এসেছিল। গ্রামবাসীরা তাঁকে হাতের কাছে পেয়ে এমন ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থলে পৌঁছনোর আগেই এ ঘটনা ঘটে গিয়েছে। বধূকে গ্রামছাড়া করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+