বন্দি বানিয়ে সূচ ফুটিয়ে নখ উপড়ে অকথ্য অত্যাচার, জয়নগরের ঘটনায় চাঞ্চল্য

পুরুলিয়ায় সূচ ফুটিয়ে তিন বছরের শিশুর উপর যৌন নিপীড়ন চালানো হয়েছিল। তারই জেরে মৃত্যু হয় ওই শিশুর। এদিন জয়নগরের ঘটনা ফের সেই নৃশংসতাকে মনে করিয়ে দিল।

ফের সূচকাণ্ড! চোর সন্দেহে এক ব্যক্তির সারা শরীরে সূচ ফুটিয়ে 'সাজা' দেওয়া হল। চোখেও সূচ ফোটানো হল। উপড়ে নেওয়া হল নখ। মধ্যযুগীয় বর্বরতার এই কাহিনি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। পুলিশ ওই 'চোর'কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এই ঘটনায় আটক করা হয়েছে পাঁচজনকে।

সম্প্রতি বামুনগাছিতে একটি দোকানে চুরি হয়। দোকান মালিক জুলফিকার গাজি এই ঘটনায় সন্দেহ করেন গোলাম কাজিকে। সঙ্গে সঙ্গে গোলামকে ডেকে পাঠানো হয়। জয়নগরে ডেকে নিয়ে গিয়ে তাঁকে স্থানীয়রা মারধর করে। মারধরেই থামেনি অত্যাচার।

বন্দি বানিয়ে সূচ ফুটিয়ে নখ উপড়ে অকথ্য অত্যাচার, জয়নগরের ঘটনায় চাঞ্চল্য

এরপর তাঁকে নির্জন স্থানে নিয়ে গিয়ে সারা শরীরে সূচ ফোটানো হয়। চোখেও ফুটিয়ে দেওয়া হয় সূচ। ফলে গোলাম দৃষ্টিশক্তি হারাতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক দোকান মালিক জুলফিকার গাজী ঘটনার পর থেকেই পলাতক।

পুলিশ এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে। প্রধান অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। চুরির পাশাপাশি গণপ্রহার ও অত্যাচারের ঘটনায় তদন্ত চলছে। চোর সন্দেহে প্রহারের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি পুরুলিয়ায় সূচ ফুটিয়ে তিন বছরের শিশুর উপর যৌন নিপীড়ন চালানো হয়েছিল। তারই জেরে মৃত্যু হয় ওই শিশুর। এদিন জয়নগরের ঘটনা ফের সেই নৃশংসতাকে মনে করিয়ে দিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+