স্কুলব্যাগের ভিতরে ১৮টি নাইনএমএম পিস্তল! হাওড়ার ৮ নম্বর প্লাটফর্মে চাঞ্চল্য
স্কুলব্যাগের ভিতর ভর্তি নাইনএমএম পিস্তল! শুক্রবার রাতে হাওড়ার আট নম্বর প্লাটফর্ম থেকে উদ্ধার হল অত্যাধুনিকমানের ওই পিস্তলগুলি। ১৮টি পিস্তল রাখা ছিল পরিত্যক্ত ব্যাগের মধ্যে।
হাওড়া, ৪ মার্চ : স্কুলব্যাগের ভিতর ভর্তি নাইনএমএম পিস্তল! শুক্রবার রাতে হাওড়ার আট নম্বর প্লাটফর্ম থেকে উদ্ধার হল অত্যাধুনিকমানের ওই পিস্তলগুলি। ১৮টি পিস্তল রাখা ছিল পরিত্যক্ত ব্যাগের মধ্যে। যাত্রীদের ওই ব্যাগ দেখে সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় আরপিএফ ও জিআরপিকে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আসেন রেল কর্তারা। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। ওই পিস্তলগুলি ভিনরাজ্যে পাচারের ছক ছিল বলেই প্রাথমিক তদন্ত অনুমান পুলিশের।
প্রথমে পরিত্যক্ত ব্যাগ দেখে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে হাওড়া স্টেশনে। আট নম্বর প্ল্যাটফর্মে ব্যাগটি পড়ে থাকার ভর আসতেই আরপিএফ কর্মীরা এলাকা থেকে যাত্রীদের সরিয়ে দেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে বম্ব ডিসপোজাল স্কোয়াড পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। ব্যাগ খুলতেই চক্ষু চরকগাছ বম্ব ডিসপোজাল স্কোয়াডের। ব্যাগের ভিতরে নাইনএমএম পিস্তল। এক-আধটি নয়, ১৮টি।

পিস্তলগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে, ওই পিস্তলগুলি ভিনরাজ্যে পাঠানোর জন্য রাখা হয়েছিল। কিন্তু কোথা থেকে আনা হয়েছিল ওই পিস্তলগুলি, কেনই বা ওই স্কুলব্যাগ পরিত্যক্ত রেখে পালিয়ে গিয়েছিল পাচারকারী, তা বোধগম্য হচ্ছে না পুলিশের। তদন্তকারীরা মনে করছেন, পুলিশি সন্দেহ করছে এমন আতঙ্ক থেকেও পাচারকারী ওই ব্যাগটি রেখে গা ঢাকা দিতে পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications