জয়তু নেতাজি! ৭৫তম জন্মদিনে কাটা হবে ৭৫ ফুটের কেক

দলের লোকেরা 'নেতাজি' নামেই ডাকে মুলায়ম সিং যাদবকে। সেই নেতাজির জন্মদিনে এ বার যা খেল দেখবে তামাম দেশ, তা আগে বোধ হয় দেখেনি। ২২ নভেম্বর আসছে সেই দিন!
কী রকম? সমাজবাদী পার্টির সর্বময় কর্তা হলেন মুলায়ম সিং যাদব। আগামী ২২ নভেম্বর তাঁর ৭৫তম জন্মদিন। তাই দলের নেতা আজম খান অভিনব কিছু পরিকল্পনা করেছেন। মুলায়মকে নিয়ে রামপুর পরিক্রমা করবে একটি ফিটন গাড়ি। নেতাজি তাতে চেপে বসে হাত নাড়তে-নাড়তে যাবেন। আর রাস্তার দু'ধারে কর্মী-সমর্থকেরা ফুল ছুড়বেন, স্লোগান দেবেন। এর পর একটি ৭৫ ফুট লম্বা কেক কাটবেন তিনি। ৭৫তম জন্মদিন, তাই ৭৫ ফুটের কেক। রামপুরের স্থানীয় একটি কলেজের মাঠে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। বলিউডের অনেক নক্ষত্রকে সেখানে দেখা যাবে।
ভাবছেন এখানেই শেষ? নাহ্। সমাজবাদী পার্টির আর এক নেতা আনন্দ ভদৌরিয়া বলেছেন, তিনি ৭৫ কিলো লাড্ডু বিলি করবেন। দেশি ঘিয়ের খোশবাই ছাড়তে হবে, অন্তত ময়রাকে সেভাবে নির্দেশ দিয়েছেন। নেতাজির জন্মদিন বলে কথা!












Click it and Unblock the Notifications