পঞ্চম দফায় প্রার্থীদের পড়াশোনা কতোদূর জেনে নিন একনজরে
কলকাতা, ২৮ এপ্রিল : আগামী ৩০ এপ্রিল রাজ্য বিধানসভার পঞ্চম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই দফায় মোট ৫৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও দক্ষিণ কলকাতার বিদানসভা আসনে। এই দফায় মোট ৩৪৯ জন প্রার্থী ভোটে লড়ছেন। [পঞ্চম দফা : প্রার্থীদের নিয়ে উল্লেখযোগ্য তথ্য একনজরে]
এর মধ্যে ১৪৩ জন প্রার্থী জানিয়েছেন তাঁদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে সীমাবদ্ধ। এছাড়া ১২৫ জন জানিয়েছেন তাঁরা স্নাতক স্তরের গণ্ডী পেরিয়েছেন। ৬০ জন জানিয়েছেন, তাঁদের স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। এর পাশাপাশি ৮ জন প্রার্থী জানিয়েছেন, তাঁদের পিএইচডি ডিগ্রি রয়েছে। এবং ৭ জন জানিয়েছেন তাঁরা শুধুই নিজের নামটি লিখতে জানেন। [পঞ্চম দফায় ভোটে লড়ছেন এই তারকা প্রার্থীরা]

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পঞ্চম দফায় মোট প্রার্থীদের মধ্যে ১৮১ জনের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। ১৬৪ জন প্রার্থীর বয়স ৫১ থেকে ৮০ বছরের মধ্যে। এছাড়া ৪ জনের বয়স ৮০ বছরের বেশি বলে জানা গিয়েছে। [পঞ্চম দফা : হেভিওয়েট প্রার্থীদের টক্কর হবে এই বিধানসভা কেন্দ্রগুলিতে]
এই দফায় মোট প্রার্থীদের মধ্যে ৪৩ জন মহিলা প্রার্থী ভোটে লড়ছেন বলেও নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। [এরাজ্যে জেলে থেকে ভোট লড়ে এর আগে কারা জিতেছেন? জেনে নিন]












Click it and Unblock the Notifications