তাজপুরের হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার পাঁচ
তাজপুরের একটি হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তাজপুরের একটি হোটেলে মধুচক্র চালানোর অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের ধরা হয়েছে তাদের মধ্যে এক নাবালিকা রয়েছে বলে জানা গিয়েছে। তাজপুরে সমুদ্র সৈকত সংলগ্ন একটি হোটেলে মধুচক্র চলে বলে অভিযোগ পাওয়ার পর শুক্রবার রাতে ওই হোটেলে অভিযান চালায় পুলিশ। সেই সময় হাতে নাতে ধরা হয় তাদের বলে পুলিশ জানিয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম পর্যটন কেন্দ্র এই তাজপুর। দিঘা, মন্দারমনির মতো এখন অনেক পর্যটক আসেন তাজপুর। বিস্তীর্ণ সৈকতে লাল কাঁকড়া এখানের অন্যতম আকর্ষণ।
বেশ কিছু হোটেল গড়ে উঠেছে এখানে। তার কয়েকটি তে মধুচক্রের আসর বসে বলে অভিযোগ । সৈকত সংলগ্ন একটি হোটেলে মধুচক্র নিয়মিত বসে বলে অভিযোগ আসে পুলিশের কাছে। তার পর এই অভিযান চালানো হয় এবং সেখান থেকে এক নাবালিকা সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে এলাকার এক পুলিশ আধিকারিক জানান।












Click it and Unblock the Notifications