২০২১-এর লক্ষ্যে পদক্ষেপ! ২ বিশিষ্ট চিকিৎসক-সহ ৪ জনের যোগদান তৃণমূলে
২০২১-এর লক্ষ্যে পদক্ষেপ! ২ বিশিষ্ট চিকিৎসক-সহ ৪ জনের যোগদান তৃণমূলে
প্রতিদিনই কোনও না কোনও জেলা থেকে দলবদলের খবর প্রকাশিত হচ্ছে সংবাদ মাধ্যমে। কোনও সময় তা বিজেপি থেকে তৃণমূল কিংবা তৃণমূল থেকে বিজেপি। তবে এদিন তৃণমূলে যোগদান করেছেন দুই বিশিষ্ট চিকিৎসক এবং বিশিষ্ট রাজনীতিবিদ। তাঁদের হাতে পতাকা তুলে দিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

চিকিৎসক কৌশিক চাকি
বিশিষ্ট চিকিৎসক কৌশিক চাকি নারায়না হেলথ-এর ক্লিনিক্যাল কার্ডিওলোডিস্ট এবং মেডিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর। হনি সোসাইটির প্রতিষ্ঠাতা তিনি। ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের সদস্য তিনি। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের কোভিড প্রোটোকল মনিটরিং কমিটির সদস্য। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও তিনি জড়িত।

চিকিৎসক রেজাউল করিম
রেডিওলজির অবসরপ্রাপ্ত অধ্যাপক তিনি। ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি। ইউনিসেফের বিভিন্ন কাজ এবং করোনা মোকাবিলায় তিনি সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

আইনুল হক
পূর্ব বর্ধমানের বর্ষীয়ান রাজনীতিবিদ। ছিলেন সিপিএম-এর দোর্দণ্ডপ্রতাপ নেতা। ২০০৩ থেকে ২০১৩ পর্যন্ত তিনি বর্ধমান পুরসভার চেয়ারম্যান ছিলেন। ২০১৯-এর মার্চে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবার এলেন তৃণমূলে।

সুন্দর পাসোয়ান
সুন্দর পাসোয়ান প্রাক্তন বিজেপি নেতা। পূর্ব বর্ধমানের গলসির বুদবুদ হিন্দি হাইস্কুলে শিক্ষকতা করেন তিনি।












Click it and Unblock the Notifications