অটো ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা সহ জখম তিন
বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার বকুলতলা এলাকার ঘটনা। মঙ্গলবার দুপুরে হাসনাবাদ-লেবুখালি রোডে অটো ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার বকুলতলা এলাকার ঘটনা। মঙ্গলবার দুপুরে হাসনাবাদ-লেবুখালি রোডে অটো ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম এক শিক্ষিকা সহ তিনজন।

ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ। হৃদয়পুরের বাসিন্দা পেশায় শিক্ষিকা মোহিনী রায় যোগেশ গঞ্জ হাই স্কুলের বর্তমান শিক্ষিকা। তিনি প্রতিদিনকার মত অটোয় চেপে স্কুলে যাচ্ছিলেন। সেই সময় বকুলতলায় আসতেই উল্টোদিক থেকে একটি চারচাকা গাড়ি সজোরে অটোয় ধাক্কা মারে।
ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে শিক্ষিকাসহ জখম তিনজনকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিক্ষিকাকে কলকাতার আর.জি.করে পাঠানো হয়েছে। তাড়া করে চারচাকা গাড়িটিকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications