মজুত বোমা ফেটে তিনজনের মৃত্যু মুর্শিদাবাদে
মজুত রাখা বোমা বোমা ফেটে মৃত্যু হয়েছে তিন জনের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি এলাকায়।
মজুত রাখা বোমা বোমা ফেটে মৃত্যু হয়েছে তিন জনের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি এলাকায়। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে জলঙ্গির টলটলি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে মৃতদের নাম নান্টু মোল্লা, মিন্টু মন্ডল ও ছবি শেখ। এই এলাকায় ফরাজিপাড়ার একটি পরিত্যক্ত ঘরে ওই বোমা রাখা হয়। সোমবার রাতে সেখানে গিয়েছিল এই তিন জন। এই বোমা ফেটে মৃত্যু হয়েছে তিন জনের।

এলাকার এসডিপিও সন্দীপ সেন জানিয়েছেন যে পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। কেন সেখানে বোমা রাখা হয় তার খোঁজ করা হচ্ছে।
এলাকার কয়েক জনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছিল তার জন্য এই বোমা মজুত করে রাখা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বিধায়ক আব্দুর রাজ্জাক বলেন, সেখানে একটি খেয়া ঘাটের দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এটা তার জেরে হয়েছে।












Click it and Unblock the Notifications