সুন্দরবনে ডাকাতিতে যাওয়ার পথে পুলিশের হাতে গ্রেফতার তিন দুষ্কৃতী
সুন্দরবনে ডাকাতিতে যাওয়ার পথে পুলিশের হাতে গ্রেফতার তিন দুষ্কৃতী
ডাকাতি করতে যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়ল তিনজন দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে সুন্দরবনের পাথরপ্রতিমা থানার পুলিশ রামগঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। শুক্রবার তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। পুলিশ জানায় যে ধৃতদের কাছ থেকে একটি দেশি একনলা বন্দুক, কার্তুজ, লোহার রড ও অন্যান্য জিনিস পাওয়া গিয়েছে।

পুলিশ জানায় যে রাতে ওই এলাকায় টহল দেওয়ার সময়ে একটি গাড়িকে সন্দেহজনক ভাবে যেতে দেখা যায়। পুলিশ সেটি আটকাতে চেষ্টা করে। গাড়িটি পালাতে গেলে পুলিশ ধাওয়া করে গাড়িটি ধরে। তার মধ্যে থেকে তিনজনকে ধরা হয়েছে। এই গাড়িতে আরও জনা ছয়েক দুষ্কৃতী ছিল। তারা পালাতে সক্ষম হয়।
যারা ধরা পড়ে তাদের বাড়ি জয়নগর ও বারুইপুর এলাকায়। তারা পাথরপ্রতিমা এলাকায় একটি চালের গুদামে ডাকাতি করার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।












Click it and Unblock the Notifications