Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

21 July TMC Shahid Diwas: , 'জিতেগা INDIA', ১০০ দিনের টাকা আদায়ে দিল্লি চলোর ডাক অভিষেকের

শহিদ স্মরণের মঞ্চ থেকে আবারও ১০০ দিনের কাজের টাকা নিয়ে জ্বলে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের টাকা আদায়ে দিল্লি চলোর ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন তিনি।

আগামী ৫ অগাস্ট ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছেন তিনি। একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়ে রাজ্যবাসীকে ভাতে মারার চেষ্টা করছে মোদী সরকার। গরিব মানুষের ভাত কিছুতেই মারতে দেবে না মমতা সরকার। দিল্লিতে গিয়ে ধর্না হবে। এর আগে নবজোয়ার যাত্রার সময়ও দিল্লি চলোর কথা বলেছিলেন তিনি।

21 July TMC Shahid Diwas

একুশের মঞ্চ থেকে সেই দিল্লি চলোর কর্মসূচি ঘোষণা করলেন তিনি। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন গান্ধীগিরির পথে হেঁটেই ১০০ দিনের কাজের টাকা আদায়ের পথে হাঁটবে তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে ১০০ দিনের কাজের টাকা পাননি সকলকে নিয়ে দিল্লিতে কৃষি ভবনের সামনে গিয়ে ধর্না দেবেন বলে হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তার আগে ট্রেলার হবে। ৫ অগাষ্ট শনিবার সব বিজেপি নেতার বাড়ি ঘেরাও করুন। বাড়িতে বয়স্ক কেউ থাকলে ছেড়ে দিন। আর কোনও নেতাকে ছাড়বেন না, বেরোবে না ঢুকবে না। গণ ঘেরাও। সমস্ত টাউন ব্লক গণ বাড়ি ঘেরাও। তারপর এরা যার পা ধরে রাজনীতি করছে তাদের দফতর ঘেরাও হবে। এটাই কর্মসূচি। আমরা দিল্লির বহিরাগতদের কাছে মাথা বিক্রি করব না। আত্মসমর্পন করব না। ইডি, সিবিআই, পেগাসাস দিয়েও হবে না। ভারতবর্ষ জুড়ে হবে।

21 July TMC Shahid Diwas

২৩ এর পঞ্চায়েত ভোটে যেভাবে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তৃণমূলকে প্রত্যেক জায়গায় মানুষের পঞ্চায়েত গড়েছে তাতে মানুষকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। পঞ্চায়েতে মানুষের পছন্দ অনুযায়ী প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কোনও নেতার ঘনিষ্ঠকে টিকিট দেওয়া হয়নি। এটা তৃণমূল কংগ্রেস করতে পারে।

অভিষেক আরও বলেছেন, 'দু মাস রাস্তায় ছিলাম। মানুষ যাকে সার্টিফিকেট দিয়েছে তৃণমূল তাকে দাড় করিয়েছে। কোনও নেতার কথায় নয়, মানুষের কোথায় প্রার্থীর পদ দিয়েছে। ২১ এর নির্বাচনে বিজেপি ৩৮ শতাংশ ভোট পেয়েছিল। তৃণমূল ৪৮ । অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দলকে আরও শক্তিশালী করতে পেরেছি। বলেছিলাম ১৫ সতাংশের হবে ব্যবধান। ভুল ছিলাম। ব্যবধান হয়েছে ৩০ শতাংশ। ইডি সিবিআই সব নিয়ে হেরেছে। আমাদের কাছে মানুষ আছে। ওদের আছে ইডি। মানুষকে ভুল বুঝিয়ে ইডি তৃণমূলকে পিছিয়ে দেওয়া যাবে। তৃণমূল শক্ত লোহা। যত মারবে তত বাড়বে, শক্তিশালী হবে

শহিদ স্মরণের মঞ্চ থেকে নতুন জোটের জেতার বার্তা দিয়েছেন তিনি। অভিষেক বলেছেন জিতেগা INDIA। আওয়াজ উঠেছে আগামী ২৪ এ জিতছে কে ইন্ডিয়া আবার কে? বাংলায় জিতছে যে, কর্নাটকে কে, কেরালায় কে, উত্তরপ্রদেশে কে, হরিয়ানায় কে, দেশ জুড়ে জিতছে কে? ২৪ এ জিতছে কে। মানুষ চাইলে যাদের ভোট দিয়ে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী করে বসিয়ে তাদের অহঙ্কার চূর্ণ করতে ৫ সেকেন্ড লাগবে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+