মদের আসরেই মর্মান্তিক পরিণতি! বন্ধুর হাতেই প্রাণ গেল যুবকের, দুই অভিযুক্তের মধ্যে গ্রেফতার ১
বন্ধুদের সাথে রাতের আড্ডাই যে মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়াবে, তা কখনও ভাবতেও পারেননি ১৯ বছরের মঙ্গল সাধক। উত্তর ২৪ পরগনার বিরা এলাকায় মদের আসরকে কেন্দ্র করেই ঘটে গেছে এক ভয়ঙ্কর ঘটনা। সামান্য কথাকাটাকাটির কারণেই মঙ্গল সাধক নাম এক যুবককে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় শোকস্তব্ধ পরিবার, আতঙ্কিত হয়ে রয়েছে পুরো এলাকাবাসী।

নিহত ওই যুবকের বাড়ি মূলত নিউ ব্যারাকপুরের লেলিনগড় এ ব্লকে। তবে শৈশব থেকেই তিনি বিরায় তাঁর মামাবাড়িতে থাকতেন। সংসারের হাল ধরার জন্য তিনি একটি ব্যাগ কারখানায় কাজ শুরু করেছিলেন। পরিবারের বক্তব্য যে, ঘটনার আগে তিনি বাড়িতেই ঘুমোচ্ছিলেন। সেই সময় বিজয় এবং ডুকু নাম তাঁর দুই পরিচিত বন্ধু বাইরে ডেকে নিয়ে যায় মঙ্গলকে। তারপরেই মদের আসর শুরু হয়। পুলিশ সূত্রের দাবি যে, সেই আড্ডাতেই কোনও একটি বিষয়কে কেন্দ্র করেই তীব্র বিবাদ বাঁধে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ যে, ধারালো অস্ত্র দিয়ে মঙ্গলের গলায় কোপ মারা হয়। স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়ে যায় মঙ্গলের।
খবর পাওয়ার পর বিরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে এক অভিযুক্তকে আটক করা হয়েছে। অন্যজন আরেকজন পলাতক, তার খোঁজ করার জন্য তল্লাশি চালানো হচ্ছে।
এই খুন কী হঠাৎ উত্তেজনার ফল, নাকি এর পেছনে ছিল পুরনো কোনও শত্রুতা, এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মৃতের দাদা দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি তুলেছেন।
এক রাতের আড্ডাই শেষ পর্যন্ত কেড়ে নিল এক তরুণের জীবন, বিরায় এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications