ক্রিসমাসে শহরজুড়ে নজরদারি, গ্রেফতার ১৭২৬ জন
ক্রিসমাসে শহরজুড়ে নজরদারি, গ্রেফতার ১৭২৬ জন
বড়দিনের আগেই নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল শহর কলকাতাকে। শহরের বিভিন্ন প্রান্তে মোট পাঁচ হাজার বাহিনী নামানো হয়। রাস্তায় রাস্তায় ট্রাফিক গার্ড এবং বেলুড় মঠ ও দক্ষিণেশ্বর ঘাটে সহ গঙ্গার সব ঘাটে রিভার ট্র্যাফিক পুলিশের টিমের বিশেষ নজরদারিতে বড়দিনের রাতে শহরের বিভিন্ন জায়গায় থেকে ১৭২৬ জনকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ জানিয়েছে ১৭২৬ জনের মধ্যে জামিন অযোগ্য ধারায় ১৪৩ জন, জুয়া সাট্টা খেলার অপরাধে ৯ জন, অভব্য আচরণের জন্য ৫৫৮ জন, মোটর বাইকে দু জনের বেশি যাতায়াতের অভিযোগে ২৬২ জন, হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযগে ৪৯৬ জন, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ১০৬ জন, দ্রুত গাড়ি চালানোর অভিযোগে ৬৬৬ জন সতর্ক মূলক ব্যবস্থার জন্য ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ও বিভিন্ন অভিযোগে আর ৫২ জনকে গ্রেফতার করা হযেছে।
উল্লেখ্য, বড়দিনের নিরাপত্তার জন্য আগে থেকেই ঢেলে সাজানো হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। শহরের বিশেষ বিশেষ অংশে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছিল দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। পার্ক স্ট্রিটের নিরাপত্তার দায়িত্বে ৫ জন ডিসি, সেন্ট পলস ক্যাথিড্রালে নিরাপত্তা সামলাবেন একজন ডিসি, পার্ক স্ট্রিটকে চারটি সেকশনে ভাগ করে প্রত্যেকটির দায়িত্বে একজন করে আসিস্টান্ট কমিশনার ছিলেন। ২৪ ডিসেম্বর রাত ৯টা থেকে নাকা চেকিং চলেছে। পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় ১১টি ওয়াচ টাওয়ার বসানো হয়। পুলিশ আসিস্ট্যান্স বুথ ছিল ১৫টি।
এছাড়াও প্রত্যেক মেট্রো স্টেশনে নজরদারি। বেলেল্লাপনা রুখতে হোটেল, ক্লাবের বাইরে পুলিশি ব্যবস্থা ছিল। সকাল ১১টা থেকে শপিংমলে বিশেষ পুলিশি নজরদারি। শহরে মত ৯১টি পুলিশ পিকেট তৈরি করা করা হয়েছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications