বিষফল খেয়ে আশঙ্কাজনক ১৬ বালক-বালিকা হাসপাতালে

বিষফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ১৬ জন নাবালক-নাবালিকা। তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মহেশপুরে এই ঘটনা ঘটে।

উত্তর দিনাজপুর, ১ ফেব্রুয়ারি : বিষফল খেয়ে অসুস্থ হয়ে পড়ল ১৬ জন নাবালক-নাবালিকা। তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের মহেশপুরে এই ঘটনা ঘটে। বুধবার সকাল থেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকেলে। জনা ১৬ ছেলে একসঙ্গে খেলছিল। সেইসময় খেলার ছলে কাজু ভেবে ভেরন্ডা ফল খেয়ে নিয়েছিল ১৬ জন কচি-কাঁচা। তারপরই অস্বস্তি হতে শুরু করে। নানা উপসর্গ দেখা দেয়। তারপর যে যার বাড়ি ফিরে যায় বালক-বালিকারা। রাতে তারা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়ে। বমি, পায়খানা, পেটব্যাথা অনুভব করতে থাকে তারা।

বিষফল খেয়ে আশঙ্কাজনক ১৬ বালক-বালিকা হাসপাতালে

বুধবার সকাল থেকেই একে একে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হতে শুরু করে ভেরেন্ডা ফল খেয়ে অসুস্থ হয়ে পড়া ছেলে-মেয়েরা। হাসপাতালে ভর্তি হওয়ার পর তড়ঘড়ি তাদের চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসার পর প্রত্যেকের অবস্থা স্থিতিশীল। তবে পর্যবেক্ষণের জন্য তাদের হাসপাতাল থেকে ছাড়া হয়নি। তাদের ভর্তি রাখা হয়েছে। অসুস্থরা জানায়, ফলটি সুস্বাদু লাগায় তারা খেয়ে নিয়েছিল। আর তাতেই বিপত্তি ঘটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+