Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Lok Sabha Election 2024: প্রথম দফার আগে বাংলায় উদ্ধার ১৩ কোটি! কারা আমদানি করছে, প্রশ্ন মীনাক্ষীর

Lok Sabha Election 2024: আগামী ৭ মে বাংলার চারটি লোকসভা এবং এবং ভগবানগোলা উপনির্বাচন হবে। তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। এমনটাই জানালেন বাংলায় নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার অরিন্দম নিয়োগী।

পাশাপাশি চারটি লোকসভা কেন্দ্রে মোট ভোটারদের পরিসংখ্যান এবং বুথের সংখ্যাও এদিন জানান তিনি। পাশাপাশি ভগবানগোলা বিধান সভাকেন্দ্রের পরিসংখ্যান সংক্রান্ত তথ্যও এদিন তুলে ধরেন অরিন্দম নিয়োগী (Election Commission of India)।

Lok Sabha Election 2024

অন্যদিকে আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন (Lok Sabha Election 2024) রয়েছে। ভোট হবে আলিপুর দুয়ার, জলপাইগুড়ি এবং কোচ বিহার লোকসভা কেন্দ্র। প্রথম দফায় হোম ভোটিং শুরু হয়ে গিয়েছে গত কয়েকদিন আগে থেকেই। বৃদ্ধ এবং কয়েকটি ক্ষেত্রে বাড়িতে বসেই ভোট দেওয়ার সুবিধা পাচ্ছেন ভোটাররা।

আর সেই সংখ্যা দিনে দিনে বাড়ছে বলে জানাচ্ছে নির্বাচন কমিশন (Election Commission of India)। পাশাপাশি ৭ লক্ষ ৪৫ হাজার ২৮৭ নির্বাচনী আচরণ বিধি নিয়ে অভিযোগ নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছেন কমিশনার অরিন্দম নিয়োগী। এছাড়া বোমা গুলি উদ্ধার হয়েছে। ১৯ হাজার ৩৭ টি সুবিধা পোর্টালে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। হেলিকপ্টার অনুমতি নিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। ১৩ কোটি টাকা নগদ সহ মদ মাদক এবং অন্য সামগ্রী বাজিয়াপ্ত হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলা থেকে ৫ জন কে মাদক সহ আটক করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে প্রশ্ন তুলেছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদীকা মীনাক্ষী বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, নির্বাচনের আগে বাংলার পুলিশ কোটি কোটি টাকা ও অস্ত্র বাজেয়াপ্ত করছে। এত টাকা অন্ত্র কোথা থেকে আসছে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন মীনাক্ষী।

শুধু তাই নয়, কারা আমদানি করছে এগুলো।নির্বাচন কমিশনকে বিষয়টি দেখতে হবে বলেও এদিন জানিয়েছেন বামনেত্রী। তাঁর দাবি, গোটা পশ্চিমবঙ্গকে বারুদের উপর বসিয়ে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম ভাঁওতাবাজি পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গিয়েছে।

অন্যদিকে হোডিং এবং পোস্টার, ব্যানার নিয়ে বিভিন্ন ধরনের প্রচার চলে। এক্ষেত্রে কমিশন কড়া পদক্ষেপ নিয়েছে। রাজনৈতিক দলগুলিকে এই সমস্ত হোডিং এবং পোস্টার, ব্যানারে ব্যবহারে মুদ্রক ও প্রকাশকের নাম উল্লেখ করতে হবে। আর তা একেবারে সামনে দিতে হবে বলেও নির্দেশ কমিশনের। ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা কমিশনের (Election Commission of India) তরফে জারি করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+