উইম্বলডনের মিক্সড ডাবলসের তৃতীয় রাউন্ডে সানিয়া-বোপান্না জুটি

উইম্বলডনের ডাবলস থেকে বিদায় নিলেও মিক্সড ডাবলসে এগোচ্ছেন সানিয়া মির্জা। রোহন বোপান্নাকে নিয়ে পৌঁছে গেলেন মিক্সড ডাবলসের তৃতীয় রাউন্ডে। তবে ব্রিটিশ স্ত্রী সামান্থা মারে শরণের সঙ্গে জুটি বেঁধে নামলেও মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন দিভিজ শরণ। অলিম্পিকের টিকিট না পেলেও এদিন বোপান্না যে ফর্মে ছিলেন তাতে করোনা পরিস্থিতি বাধা হয়ে না দাঁড়ালে সানিয়া ও বোপান্না জুটির হাত ধরে আসতেই পারত অলিম্পিকের পদক। উইম্বলডনে ভারতীয় চ্যালেঞ্জ এখন ভরসা করছে সানিয়া-বোপান্না জুটির উপরেই।

উইম্বলডনের মিক্সড ডাবলসের তৃতীয় রাউন্ডে সানিয়া-বোপান্না জুটি

উইম্বলডনের মিক্সড ডাবলসে ভারতের সানিয়া মির্জা ও রোহন বোপান্নার জুটির সামনে ছিল এমিলি ওয়েবলি-স্মিথ ও আইডান ম্যাকহিউয়ের ব্রিটিশ জুটি। প্রথম সেট ৬-৩ ব্যবধানে জেতার পর প্রায় সুযোগ না দিয়ে দ্বিতীয় সেট ৬-১ এ জিতে ম্যাচ পকেটে পুরে নেন সানিয়া-বোপান্না। টানা দ্বিতীয় ম্যাচ এদিন খেললেন সানিয়া। পার্টনারকে আগলে রেখে ভারতীয় জুটির নেতৃত্ব দিলেন অভিজ্ঞ রোহন। প্রায় প্রতিবার সার্ভ করার সময়ই এস মেরে প্রতিপক্ষ জুটির মনোবল ভেঙে দেন। সানিয়া-রোহন জুটি ম্যাচে এররও কম করেছেন। যার ফলে মাত্র ২৩ মিনিটেই প্রথম সেট জেতার পরে দ্বিতীয় সেট জিততে ভারতের মিক্সড ডাবলস জুটি সময় নেয় মাত্র ১৯ মিনিট। দ্বিতীয় সেটের গেম পয়েন্টে অ্যাডভান্টেজ নিয়ে ম্যাচ পয়েন্ট পেয়ে ৬-১-এ খেলা শেষ করেন সানিয়া ও বোপান্না। প্রথম রাউন্ডে তাঁরা হারিয়েছিলেন ভারতেরই অঙ্কিতা রায়না ও রামকুমার রমানাথন জুটিকে। এদিন অপর মিক্সড ডাবলসে দিভিজ ও সামান্থা মারে শরণ জুটিকে হারাল দশম বাছাই রাভেন ক্লাসেন ও দারিজা জুরাকের জুটি। শরণরা প্রথম সেটে জিতলেও শেষে পরাস্ত হলেন ৬-৩, ৬-৭, ৩-৬ সেটে।

এদিকে, এদিন মহিলাদের সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে উঠলেন মহিলাদের সিঙ্গলসের শীর্ষ বাছাই অ্যাশ বার্টি। ক্যাটরিনা সিনিয়াকোভার বিরুদ্ধে জিতলেন ৬-৩, ৭-৫ সেটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+