তৃতীয় সেটে হেরেও উইম্বলডনের শেষ ১৬-তে রজার ফেডেরার, নজিরকে বললেন বোনাস
উইম্বলডনের রাউন্ড অব সিক্সটিনে পৌঁছে গেলেন রজার ফেডেরার। ব্রিটিশ প্রতিপক্ষ ক্যামেরন নোরির কাছে তৃতীয় সেট হারলেও চতুর্থ সেট জিতে নিলেন দাপট দেখিয়েই। সেই সুবাদে উইম্বলডনের দ্বিতীয় সপ্তাহে তিনি পৌঁছালেন এই নিয়ে ১৮ বার।

নবম উইম্বলডন তথা ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে অল ইংল্যান্ড ক্লাবের গ্র্যান্ড স্ল্যামে নেমেছেন ২০১৯ সালের রানার-আপ। গত বছর করোনা পরিস্থিতিতে উইম্বলডন হয়নি। তার আগের বছর ফাইনালে ফেডেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন হন রাফায়েল নাদাল। আজ তৃতীয় রাউন্ডের ম্যাচে বিশ্বের ৩৪ নম্বর খেলোয়াড় তথা উইম্বলডনে ২৯তম বাছাই নোরিকে হারাতে ফেডেরার সময় নিলেন ২ ঘণ্টা ৩৫ মিনিট।
Now EIGHTEEN times into the second week!@RogerFederer’s pursuit of title No.9 continues with a 6-4, 6-4, 5-7, 6-4 victory over Cameron Norrie#Wimbledon pic.twitter.com/eLaCK4bgKH
— Wimbledon (@Wimbledon) July 3, 2021
বিশ্বের আট নম্বর টেনিস তারকা ফেডেরার উইম্বলডনে নেমেছেন ষষ্ঠ বাছাই হিসেবে। এবারের উইম্বলডনে প্রথম রাউন্ডে চার সেটের পর মানারিনো চোট পেয়ে বিদায় নেওয়ায় দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন ফেডেক্স। প্রথম ম্যাচে খেলেছিলেন ২ ঘণ্টা ৪৪ মিনিট। দ্বিতীয় রাউন্ডে জয় পেতে তিনি নিয়েছিলেন ১ ঘণ্টা ৫১ মিনিট। আজ নোরিকে হারালেন ৬-৪, ৬-৪, ৫-৭, ৬-৪ সেটে। জয়ের পর ফেডেরার বলেন, নোরি দুর্দান্ত খেলেছেন। যোগ্য হিসেবেই তৃতীয় সেট জিতেছেন। খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে। তাতে জিততে পেরে খুব স্বস্তি অনুভব করছি। উচ্চ পর্যায়ে যেভাবে খেলতে পারছি তাতে আমি খুশি। এই নিয়ে ৬৯ বার গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে উঠে নতুন রেকর্ড গড়লেন ফেডেরার। এ প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের পরিসংখ্যান শুনে ভালোই লাগে। প্রতিটি মিনিট উপভোগ করছি এবং বিশ্বাস করি আমার মধ্যে আরও টেনিস অবশিষ্ট রয়েছে। চল্লিশ বছরে যেভাবে খেলতে পারছি তাতে আমি খুশি। এখন যা হবে তা-ই আমার কাছে বোনাস। দেখি কতটা এগোতে পারি। উইম্বলডনে এটি ফেডেক্সের ১০৪তম জয়।
104 #Wimbledon wins. 104 celebrations like these. pic.twitter.com/gM2rBVAWac
— Wimbledon (@Wimbledon) July 3, 2021
প্রথম সেট হেরেও চার সেটের লড়াই জিতে শেষ ১৬-তে পৌঁছে গিয়েছেন চতুর্থ বাছাই আলেকজান্ডার জেরেভ। সপ্তম বাছাই মাতেও বেরেত্তিনি এবং ১৪তম বাছাই হুবার্ট হুড়কাজও উঠেছেন শেষ ১৬-তে। ১৬তম বাছাই ফেলিক্স অগার আলিয়াসিমের বিরুদ্ধে প্রথম সেট জিতে এবং দ্বিতীয় সেট হেরে চোটের কারণে সরে দাঁড়ান নিক কির্গিয়স।












Click it and Unblock the Notifications