সহজ জয়ের হাত ধরে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল
সহজ জয়ের হাত ধরে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল
নোভাক জকোভিচকে বেশ লড়াই করতে হলেও সহজ জয়ের হাত ধরে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছালেন রাফায়েল নাদাল। স্ট্রেট সেটে ম্যাচ জিতে আরও একবার ক্লে কোর্টে নিজের স্বাচ্ছন্দ্য জাহির করলেন স্প্যানিশ কিংবদন্তি। ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না বিশ্বের তিন নম্বর টেনিস তারকা।

ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে টুর্নামেন্টের ১৮তম বাছাই তথা ইতালির জানিক সিনারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন রাফায়েল নাদাল। প্রথম সেটে দুই তারকার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। যুদ্ধ চলে শেষ পর্যন্ত। প্রতিপক্ষের একটি সার্ভিস ব্রেক করে ৭-৫ গেমে ওই সেট জেতেন নাদাল। এরপর ম্যাচের দখল চলে যায় স্প্যানিশ কিংবদন্তির হাতে।
দ্বিতীয় সেটে অনায়াস জয় পান রাফায়েল নাদাল। ৬-৩ গেমের ব্যবধানে সেই মোকাবিলা জিতে যান বিশ্বের তিন নম্বর টেনিস তারকা। তৃতীয় সেটে প্রতিপক্ষকে কোনও গেমই জিততে দেননি নাদাল। ৬-০ গেমের ব্যবধানে সেই সেট এবং ম্যাচ জিতে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান স্পেনের তারকা।
ফরাসি ওপেনের মহিলাদের বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন চেকের বার্বোরা ক্রিজসিকোভা। চতুর্থ রাউন্ডে আমেরিকার স্লোয়েন স্টিফেন্সকে ৬-২, ৬-০ ফলাফলে হারিয়ে দেন চেকের তারকা। কোয়ার্টার ফাইনালে আমেরিকার কোকো গাউফের মুখোমুখি হবেন বার্বোরা ক্রিজসিকোভা।












Click it and Unblock the Notifications