অস্ট্রেলীয় ওপেনে সবচেয়ে বড় অঘটন, মুচোভার কাছে হেরে ছিটকে গেলেন শীর্ষ বাছাই

অস্ট্রেলীয় ওপেনে সবচেয়ে বড় অঘটনটি ঘটল আজ। মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই অ্যাশ বার্টির দেশের মাটিতে খেতাব জয়ের স্বপ্ন চুরমার করে দিলেন ক্যারোলিনা মুচোভা। তাও আবার প্রথম সেটে পিছিয়ে পড়েই।

অস্ট্রেলীয় ওপেনে সবচেয়ে বড় অঘটন

আজ মেলবোর্নে সকলের নজর ছিল মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাইয়ের কোয়ার্টার ফাইনাল ম্যাচের দিকে। প্রথম সেট জিতে ভক্তদের আশ্বস্তও করেছিলেন বার্টি। যদিও এরপরেই দুরন্ত কামব্যাক মুচোভার। যার সুবাদে এই প্রথম কোনও গ্র্যান্ড স্লামের শেষ চারে জায়গা পাকা করে নিলেন তিনি। শেষ দুই সেটে চারবার সার্ভ খোয়ানোর সঙ্গে ৩৭টি আনফোর্সড এরর ভোগাল বার্টিকে। তাঁর প্রতিপক্ষ মুচোভা এক সময় ৯টি গেমের মধ্যে টানা ৮টিতে জেতেন, কোর্টে তেমন কোনও ভুল করতেও দেখা যায়নি তাঁকে।

বিশ্ব ক্রমতালিকায় মুচোভা রয়েছেন ২৭ নম্বরে, বার্টি একে। এবারের অস্ট্রেলীয় ওপেনে ২৫তম বাছাই মুচোভার বিরুদ্ধে তাই ফেভারিট হিসেবেই শুরু করেছিলেন বার্টি। প্রথম সেট তিনি জিতে নেন ৬-১-এ। যদিও পরের দুটি সেটে ৬-৩ ও ৬-২ ব্যবধানে জিতে বার্টির দেশের মাটিতে গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্ন চুরমার করে দেন মুচোভা। ১৯৭৮ সালে ক্রিস ও'নিলের অস্ট্রেলীয় ওপেন খেতাব জয়ের আর কোনও অস্ট্রেলীয় অস্ট্রেলিয়ান ওপেন জেতেননি। বিশ্ব ক্রমতালিকায় এক নম্বর বার্টিকে ঘিরে তাই আগ্রহ তুঙ্গে ছিল। তাঁর সামনে ছিল দেশের প্রথম মহিলা হিসেবে অস্ট্রেলীয় ওপেন খেতাব জয়ের হাতছানি। যদিও টুর্নামেন্টের শেষ চারে ওঠার লড়াই থেকেই ছিটকে গেলেন তিনি।

বার্টিকে মুচোভা হারানোয় সেমিফাইনাল হয়ে দাঁড়াল দুই আমেরিকানের লড়াই। কেন না, অপর কোয়ার্টার ফাইনালে দুই মার্কিন জেনিফার ব্রাডি ও জেসিকা পেগুলা মুখোমুখি হয়েছিলেন। অবাছাই পেগুলার বিরুদ্ধে ৪-৬ ব্যবধানে পিছিয়ে পড়েও ৬-২, ৬-১-এ পরের সেট দুটি জিতে ফাইনালে ওঠার লড়াইয়ে স্বদেশীয় মুচোভার মুখোমুখি হওয়া নিশ্চিত করেন ২২তম বাছাই ব্রাডি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+