পুরুলিয়ায় বাইকের ধাক্কায় কিশোরের মৃত্যু, উত্তেজনা এলাকায়
পুরুলিয়ায় বাইকের ধাক্কায় কিশোরের মৃত্যু, উত্তেজনা এলাকায়
লরির ধাক্কায় বাইক আরোহী এক কিশোরের মৃত্যুতে উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার রেনি রোডে। মৃতের নাম প্রীতম প্রামানিক (১২)। জখম হয়েছেন আরও একজন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে পুরুলিয়ার রেনি রোডে।

লরি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয় এলাকায়। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে উত্তেজিত জনতা।
ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে আশ্বস্ত করার পর অবরোধ তুলে নেয় উত্তেজিত জনতা। ঘাতক গাড়িটিকে খোঁজার জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications