Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অবশেষে পিএইচডি কাউন্সিলং হল মাওবাদী অর্ণবের, ভর্তি নিল বর্ধমান বিশ্ববিদ্যালয়

অবশেষে জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দামকে ভর্তি নিল বর্ধমান বিশ্ববিদ্যালয়। সকালে তাঁর পিএওইচডির কাউন্সিলিং করা হয়। তার পরে দুপুর ৩টে থেকে শুরু হয় ভর্তির প্রক্রিয়া। তৃণমূল নেতা কুনাল ঘোষের মৌখিক কথার উপর ভরসা করেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাওবাদী নেতা অর্ণব দামের ভর্তি প্রক্রিয়া শুরু করলো ।

সোমবার অর্ণব দামের কাউন্সিলিং হবে দুপুর ৩টে নাগাদ,তার আগেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র সাংবাদিক বৈঠক করে সামগ্ৰী বিষয় তুলে ধরেন।এদিন তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পিএইচ ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে ,আমরা আশ্বাস পেয়েছি অর্ণব দামের পিএইচডি বিষয় নিয়ে কোনো সমস্যা হবেনা কারা কর্তৃপক্ষ সবরকম সহযোগিতা করবেন, এবং অর্ণবের সবরকম সিকিউরিটির ব্যবস্থা করবেন।

Maoist

পাশাপাশি তিনি জানান হুগলির সংশোধনাগার থেকে অর্ণব দামের পিএইচডি নিয়ে কোন লিগ্যাল নোটিশ পাননি,খুব তারাতারি দু একদিনের মধ্যে পেয়ে যাবেন বলে আশাবাদি এবং তার নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করা হবে।তিনি বলেন সাংসদ কুনাল ঘোষ তাকে ফোন করেছিলেন ফোনে বলেছেন কারা মন্ত্রীর সাথে কথা হয়েছে অর্ণব দামের বিষয় নিয়ে।ভর্তি প্রক্রিয়া চালু করার জন্য ,তারপরেই তিনি ভর্তির কাউন্সিলিংয়ের নোটিশ জারি করে‌।

সোমবার ঠিক দুপুর ২টোয় অর্ণবক প্রিজন ভ্যানে করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়েছিল। গোলাপি রঙের শার্ট এবং প্যান্ট পরে ছিলেন অর্ণব। একটা সময়ে খড়গপুর আইআইটিতে পড়াশোনা করতেন তিনি। সেখান থেকে বেরিয়ে গিয়ে মাওবাদী সংগঠনে যুক্ত হয়েছিলেন। শিলদা কাণ্ডে গ্রেফতার হওয়ার পর তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হলেও বরাবরই মেধাবী ছাত্র ছিলেন অর্ণব। সেকারণে সংশোধনাগারে থাকাকালীনই পড়াশোনা শুরু করেন তিনি। ইগনু থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। তারপরে পিএইডি করতে চেয়ে আবেদন করেছিলেন তিনি।

পিএইচির প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান পান একসময়ে দুর্ধর্ষ মাও নেতা কিষেণজির আস্থা ভাজন মাওনেতা অর্ণব দাম। কিন্তু তাঁকে ভর্তি করানো নিয়ে জটিলতা তৈরি হয়। শেষে কুণাল ঘোষ এই জটিলতা কাটাতে উদ্যোগী হন। এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রাক্তন সাংসদ পরিচয় দিয়ে অর্ণবকে ভর্তি করানোর অনুরোধ জানান তিনি। কারণ সারদাকাণ্ডে গ্রেফতারির পর সংশোধনাগারে অর্ণবের সঙ্গে বেশ কিছুদিন কাটিয়েছিলেন তিনি। সেসময় অর্ণবের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে অবাক হয়েছিলেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+