চোপড়ার ছায়া বর্ধমানের জামালপুরে, প্রৌঢ়কে মার তৃণমূল নেতার?
চোপড়ার ছায়া পূর্ব বর্ধমানের জামালপুরে? ফের 'সালিশি সভা'র ঘটনা? কাঠগড়ায় আবার সেই রাজ্যের শাসক দল তৃণমূল? হেনস্থা হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন প্রৌঢ় দম্পতি।
গত রবিবারই উত্তর দিনাজপুরের চোপড়ায় এক 'সালিশি সভা'য় ডেকে যুগলকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ প্রকাশ্যে আসে। আর তার এক সপ্তাহের মধ্যে প্রায় একই ধরনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের জামালপুরে।

আবার আইন নিজের হাতে তুলে নিয়ে মারধর। আর এবারেও অভিযোগের তির শাসক তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে!
চোপড়ার মতো 'সালিশি সভা'র ঘটনা পূর্ব বর্ধমানেও! মারধরের পর মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন প্রৌঢ় দম্পতি।
ঘটনা পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকা কুবাজপুর গ্রামের। তবে এখানে মারধর সালিশি সভায় হয়নি। সালিশি সভা ডাকার পরও সেখানে উপস্থিত হননি এক প্রৌঢ়।সেজন্য বাড়িতে গিয়ে ওই প্রৌঢ় দম্পতিকে মারধর করেন এলাকার তৃণমূল নেতার শাগরেদরা।
কুবজপুর গ্রামের বাসিন্দা ওই দম্পতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তাঁদের উপর হওয়া অত্যাচারের কথা জানিয়েছেন। তাঁরা লিখেছেন, ''এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতির ডাকা সালিশি সভায় না যাওয়ায় তাঁর শাগরেদরা বাড়িতে এসে মারধর করেছেন আমাদের। এমনকী, খুনের হুমকিও দিয়ে গিয়েছেন।''
প্রাণের ভয়ে গবাদি পশু, জমি, বাড়ি ফেলে পালিয়ে আসতে হয়েছে অন্যত্র। মুখ্যমন্ত্রীর কাছে বিহিত চেয়েছেন প্রৌঢ় দম্পতি। একই চিঠি 'লিখিত অভিযোগ' হিসেবে তাঁরা পাঠিয়েছেন রাজ্য পুলিশের ডিজি, জেলার পুলিশ সুপার এবং জেলাশাসককে।
জামালপুর ব্লকের চকদিঘি পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম কুবাজপুর। ওই গ্রামের বাসিন্দা প্রৌঢ় দম্পতি শেখ বোরহান আলি এবং সাহানারা বিবি। তাদের সঙ্গেই থাকেন বড় ছেলে বসির আলি। মূলত কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে পরিবারটি।
অভিযোগ, বসিরের বিবাহ সংক্রান্ত জটিলতা নিয়ে একটি বিচারাধীন মামলা আছে। সেই বিষয়ে সালিশি সভা ডেকেছিলেন এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান। চকদিঘির তৃণমূল পার্টি অফিসে ডাকা ওই সালিশি সভায় উপস্থিত থাকতে বলা হয় ওই দম্পতি ও তাদের পুত্র বসিরকে।
যদিও এই সব অভিযোগই মিথ্যা বলে দাবি করেছেন ওই তৃণমূল নেতা। তিনি ও দল কোনওভাবেই যুক্ত নন। এই কথা জানিয়েছেনি তিনি৷
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications