গেরুয়া পতাকা হাতে 'খেলা হবে' স্লোগান, মমতার সফরের আগে বিজেপির বাইক মিছিলেন তোলপাড় বর্ধমান

গেরুয়া পতাকা হাতে 'খেলা হবে' স্লোগান, মমতার সফরের আগে বিজেপির বাইক মিছিলেন তোলপাড় বর্ধমান

মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে পা রাখার আগেই খেলা হবে স্লোগানে তোলপাড়। তবে এবার খেলা হবে স্লোগানের মুখ বদলে গিয়েছে। তৃণমূল কংগ্রেস নয় অনুব্রতর স্লোগান শোনা গেল বিজেপির বাইক মিছিলে। স্লোগান চুিরর অভিযোগে তোলপাড় শহর। গেরুয়া শিবিরে যোগদান করলেও তৃণমূলকে ভুলতে পারছে না কটাক্ষ করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই নিয়ে রাজৈনিক পারদ চড়তে শুরু করেছে বর্ধমানে।

বিজেপির মিছিলে খেলা হবে স্লোগান

বিজেপির মিছিলে খেলা হবে স্লোগান

বর্ধমানে আদি বনাম নব্য বিজেপির লড়াইয়ে পদ্মশিবিরের কার্যালয়ে আগুন ধরে গিয়েছিল। যাকে বলে একেবারে লঙ্কাকাণ্ড ঘটেছিল বর্ধমানে। এবার শহরের রাস্তায় গেরুয়া পতাকা হতে তৃণমূলের স্লোগান দিয়ে মিছিল করলেন বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকরা। শহরে বাইক ব়্যালি করে খেলা হবে স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। প্রসঙ্গত উল্লেখ্য বীরভূমে একুশের ভোটে অনুব্রত মণ্ডল স্লোগান দিয়েছেন খেলা হবে। সেই স্লোগান এবার বিজেপি কর্মীদের মুখে শোনা যাওয়ায় জল্পনার পারদ চড়ছে।

স্লোগান চুরির অভিযোগ

স্লোগান চুরির অভিযোগ

বর্ধমানে বিজেপি যুব মোর্চার মিছিলেন অনুব্রত মণ্ডলের খেলা হবে স্লোগান নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব স্লোগান চুরির অভিযোগ করেছেন। আবার কটাক্ষ করে বলেছেন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েও তৃণমূলকে ভুলতে পারছেন না। সেকারণেই তৃণমূল কংগ্রেসের স্লোগান আওড়াচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা। কারণ খেলা হবে স্লোগানের বারবার বিরোধিতা করে এসেছে বিজেপি।

বিজেপির সাফাই

বিজেপির সাফাই

খেলা হবে স্লোগান তৃণমূল কংগ্রেসের নয় বলে পাল্টা দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতারা। তাঁরা উল্টে দাবি করেছেন স্লোগানটি এসেছে বাংলাদেশ থেকে। তৃণমূলের এবার খেলা শেষ হবে বলেই বিজেপি এই স্লোগান তুলেেছ বলে পাল্টা দাবি বিজেপির। এদিকে এই নিয়ে শাসক দলের সঙ্গে চরম বিরোধ তৈরি হয়েছে বর্ধমানের বিজেপি নেতৃত্বের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে বর্ধমান শহরে।

বর্ধমানে মমতা

বর্ধমানে মমতা

ফের জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালনায় সভা করবেন মমতা। তারপরে বর্ধমানের মাটি উৎসবের সূচনা করবেন তিনি। আরও একাধিক কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে মমতার। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বিজেপি স্লোগান চুরির অভিযোগ করেছিল। হুগলির পুড়শুরার সভা থেকে মমতা বলেছিলেন, হরে কৃষ্ণ হরে হরে তৃণমূল কংগ্রেস ঘরে ঘরে। এই স্লোগান আগেই কাঁথিতে দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+