বিজেপি সাংসদ নিখোঁজ! স্লোগান লেখা পোস্টার ঘিরে জল্পনা ২৪-এর লোকসভা ভোটের আগে
বিজেপি সাংসদের নামে পড়ল নিখোঁজ পোস্টার। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই নিখোঁজ পোস্টারকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। এর আগেও তাঁর নামে নিখোঁজ পোস্টার পড়েছিল তাঁর নামে। এবার বিজেপি সাংসদ নিখোঁজ বলে পোস্টার পড়লো দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে।
বুধবার সকালে দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে এহেন পোস্টার দেখে হতবাক আদালতে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীরা সকলেই। পোস্টারে উল্লেখ করা হয়েছে, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সুরেন্দর সিং আলুওয়ালিয়ার দেখা মেলে না। এর আগে দার্জিলিংয়েও একই পোস্টার পড়েছিল। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে সেই পোস্টার পড়ায় সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে দার্জিলিং থেকে সরিয়ে পূর্ব বর্ধমানে প্রার্থী করা হয়। এবং এই কেন্দ্র থেকে তিনি বিজয়ী হন।

সুরিন্দর সিং নিজের 'হোম টাউন' থেকে জিতে সংসদে যাওয়ার পর এলাকাবাসীর প্রত্যাশার পারদও চড়েছিল। কিন্তু সেই ঘরের ছেলেকেই পাওয়া যাচ্ছে না। তাই তাঁর নামে নিখোঁজ পোস্টার পড়ল। নিখোঁজ পোস্টারে স্লোগানের ফোয়ারাও উঠল। মহকুমা আদালত চত্বরে ছেয়ে গেল সেই পোস্টার।
পোস্টারে লেখা-দুর্গাপুরের সাংসদজি/ দিল্লি থেকে ফিরল কি?/ তাই না দেখা দলের লোক/ অন্য কেউ এমপি হোক। এমনই স্লোগান লেখা পোস্টার ছেয়ে গেছে আদালত চত্বরে। আইনজীবী কল্লোল ঘোষ এই পোস্টার নিয়ে তাঁর প্রতিক্রিয়ায় জানান, বিজেপির অন্তর্দ্বন্দ্বের কারণেই এই পোস্টার।
তিনি বলেন, শুধু এই পোস্টারই নয়, রাজ্যের সর্বত্রই বিজেপির দলীয় অন্তর্কোন্দল যেভাবে প্রকাশ্যে আসছে, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগো তা বুমেরাং হতে পারে। এই পোস্টার তারই প্রমাণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। বর্ধমানের শহর শিল্পাঞ্চলে বিজেপির দলীয় কোন্দল চরম আকার নিচ্ছে।
গতকালই বাঁকুড়ায় নিজের নির্বাচনী এলাকাতেই বিক্ষোভের মুখে তালাবন্দি থাকতে হয়েছিল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুভাষ সরকারকে। দলের বিক্ষুব্ধ কর্মীদের রোষানলে পড়ে তাঁকে আটকে থাকতে হয়। তাঁর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। তিনি নিজের খেয়ালখুশি মতো দল চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে।
এমনকী সুভাষ সরকার হটাও বিজেপি বাঁচাও স্লোগানও ওঠে। যদিও জেলা বিজেপির সভাপতি বলেন, বিক্ষোভকারীরা কেউই তাঁদের দলের সদস্য নন। তৃণমূল কংগ্রেস পরিকল্পনা করে এই বিক্ষোভ ঘটিয়েছে বলে তাঁর অভিযোগ। এদিন আবার বর্ধমানে সাংসদের নামে পড়ল নিখোঁজ পোস্টার। সেই পোস্টারকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা।
-
SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের অন্তর্বর্তীকালীন আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট -
ইরান-মার্কিন উত্তেজনা বাড়ছেই! ট্রাম্পের নৌ-অবরোধের হুমকিকে উপহাস তেহরানের গালিবাফের, দিলেন পাল্টা হুঁশিয়ারি -
রায়গঞ্জের সভায় বিজেপি, আরএসএস ও তৃণমূলকে একযোগে আক্রমণ রাহুল গান্ধীর -
নবাগত প্রফুল, শাকিবের বোলিং দাপট! রাজস্থানকে ৫৭ রানে হারাল হায়দরাবাদ -
নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী, বিহারে বিজেপি যুগ শুরু -
ওয়াংখেড়েতে মুম্বইকে ১৮ রানে হারিয়ে দাপুটে জয় বেঙ্গালুরুর -
কয়লা পাচার মামলায় এবার আইপ্যাকের ডিরেক্টর ভিনেশকে গ্রেফতার করল ইডি -
সরস পোস্টে ভোটারদের নির্ভয়ে ভোটদানের ডাক কমিশনের, হুঁশিয়ারি দুষ্কৃতীদের, তৈরি বিতর্কও -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
বাড়বে গরম, তবে পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কী আপডেট উত্তরবঙ্গের? -
হরমুজ আটকালেই পাল্টা হামলার হুমকি ইরানের, কী করবে আমেরিকা? -
'বোমের জবাব ব্যালটে দিন', বীরভূমের সভা থেকে তৃণমূলকে সরাতে আবেদন অমিত শাহের












Click it and Unblock the Notifications