করোনার আঁতুড়ঘর উহান থেকে ফিরেই বাগডোগরা বিমানবন্দরে রহস্যমৃত্যু মহিলার

চিন সহ বেশ কয়েকটি দেশে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। যা নিয়ে উদ্বেগ বেড়েছে। এমনকি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও এই বিষয়ে কড়া নজর রাখছে। আর এর মধ্যেই এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। চিনের উহান থেকে ফিরেছেন

নতুন করে বাড়ছে করোনা আক্রান্ত। চিন সহ বেশ কয়েকটি দেশে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। যা নিয়ে উদ্বেগ বেড়েছে। এমনকি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও এই বিষয়ে কড়া নজর রাখছে। আর এর মধ্যেই এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। চিনের উহান থেকে ফিরেছেন ওই মহিলা।

বাগডোগরা বিমানবন্দরে রহস্যমৃত্যু মহিলার

আর আজ বুধবার বাগডোগরা বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। কিন্তু ঠিক কারণে এই মৃত্যু তা স্পষ্ট নয় এখনও।

এমনকি ওই মহিলার পরিবারের তরফেও বিষয়টি স্পষ্ট নয় বলে জানানো হয়েছে। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। তবে ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় আজ বাগডোগরা বিমানবন্দরে। জানা যাচ্ছে, মৃত ওই মহিলার নাম স্মিতা প্রধান রাই। বয়স প্রায় ৪৫ এর কাছাকাছি। দার্জিলিঙের মিরিক ব্লকের শিয়োকে গ্রামের বাসিন্দা স্মিতা। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের তরফে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই চিনের উহান শহরে কাজ করতেন স্মিতা। আজ বুধবার দিল্লি বিমানবন্দরে পৌঁছন ওই মহিলা। শুধু তাই নয়, সেখান থেকে পরিবারকে স্মিতা জানান, বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ বাগডোগরায় নামবেন তিনি। সেই মতো পরিবার বিমানবন্দরে পৌঁছে যায়। কিন্তু দীর্ঘ খোঁজাখুঁজির পরেই স্মিতার বিষয়ে জানা যায় না। এরপর বিমানবন্দরের তরফে জানানো হয় পরিবারকে, স্মিতাকে বাগডোগরা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। আর সেখানেই পৌঁছেই পরিবার জানতে পারে স্মিতা আর নেই।

কিন্তু কেন এমন ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় মৃতের পরিবারের কাছে। তবে পরিবার জানতে পেরেছেন, বাগডোগরা বিমানবন্দরে নেমেই স্মিতা অসুস্থ বোধ করেন। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নতুন করে চিনে করোনা ছড়িয়েছে। প্রত্যেকদিনই হু হু করে বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় উহান থেকে ফিরেই মহিলার রহস্যজনক মৃত্যু নতুন করে আশঙ্কা বাড়িয়ে তুলেছে। এমনকি বিষয়টি স্বাস্থ্য আধিকারিকও নজরে রাখছেন বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, দেশে করোনা ভাইরাস সংক্রমণ অনেকটাই হ্রাস পেয়েছে। স্বস্তি মিলেছে কিছুটা। তাই স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে ৩১ মার্চ থেকে সমস্ত কোভিড-১৯ নিয়ন্ত্রণ ব্যবস্থা উঠিয়ে নেওয়া হবে। মহামারি প্রকোপের সময় এটি কার্যকর করা হয়েছিল যা দু'‌বছর পর উঠিয়ে নেওয়া হল। আগামী ৩১ মার্চের পর দেশে থাকছে না কোনও করোনা বিধিনিষেধ। তবে মুখে মাস্ক পরা ও সামাজিক দুরত্ব বিধি আগের মতোই বজায় রাখা হবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+