মালদহের মানিকচকে কেন বিদ্যুৎ সমস্যা? মন্ত্রী অরূপ বিশ্বাস কী বিষয়ে অনুরোধ করলেন?

পথ অবরোধ তুলতে গিয়ে দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। ব্যাপক উত্তেজনা মালদহের মানিকচক থানার এনায়েতপুর এলাকায়। পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি চালায় পুলিশ। অভিযোগ, ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুই যুবক।

লোডশেডিংয়ের কথা উঠে আসছে গোটা ঘটনার পিছনে। আর সেই বিষয়েই এবার বক্তব্য রাখলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বাংলায় লোডশেডিং এখন আর হয় না। মালদহে কোনও লোডশেডিংয়ের ঘটনা ঘটেনি। মন্ত্রীর তরফে বক্তব্য লিখিত আকারে প্রকাশিত হয়েছে।

Arup Biswas

পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত থেকেই অন্ধকারে ডুবে রয়েছে মানিকচক থানার এনায়েতপুর সহ বেশ কয়েকটি এলাকা। আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এ দিন সকাল থেকেই এনায়েতপুরের বেশ কয়েকটি এলাকার দফায় দফায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শতাধিক গ্রামবাসীরা। লোডশেডিং না কী অন্য কোনও কারণ?

বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, এনায়েতপুরে উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা চালুর জন্য তিনটি টাওয়ার বসাতে হবে। মালদহ পাওয়ার গ্রিড থেকে মানিকচক পর্যন্ত ৮৯ টি টাওয়ার। তার মধ্যে ৮৬ টি হয়ে গিয়েছে। বাকি তিনটির কাজ আটকে রয়েছে। এই তিনটি টাওয়ার বসানোর কাজ বাকি রয়েছে ইংরেজবাজার এলাকায়। কিছু মানুশ অসহযোগিতা করছে দীর্ঘ সময় ধরে। সেই কারণে বিদ্যুৎ পরিষেবায় সমস্যা হচ্ছে।

মন্ত্রী জানিয়েছেন, দীর্ঘ ১০ মাস ধরে সেই এলাকার মানুষ অসহযোগিতা করছেন। বিদ্যুৎ দফতর, পুলিশ, প্রশাসন তাদের অনুরোধ করেছে। তারপরেও বাসিন্দারা শুনছে না। ওই তিনটি টাওয়ার বসানোর জন্য ফের মন্ত্রীর তরফে অনুরোধ করা হয়েছে। অরূপ বিশ্বাস জানিয়েছেন, টাওয়ার বসানোর কাজ হয়ে গেলে ১৫ দিনের মধ্যে উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাবে। মানুষজনকে সহযোগিতার আবেদন করেছেন মন্ত্রী।

কিন্তু মন্ত্রীর কথা কি এবার মেনে নেবে সাধারণ মানুষ। শেষ তিনটি টাওয়ার বসাতে সহযোগিতা করা হবে? সেই প্রশ্ন থাকছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+