West Bengal Panchayat Election 2023: বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ, মালদহে কংগ্রেস প্রার্থীদের উপর হামলার অভিযোগ

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দিকে দিকে অশান্তির ছবি। মনোনয়নকে কেন্দ্র করে খুনোখুনি সংঘর্ষের ঘটনা ঘটেেছ জেলায় জেলায়। তারপরে শুরু হয়েছে বিরোধী দলের প্রার্থীদের হুমকি দেওয়া। এবার তপ্ত হয়ে উঠেছে মালদহ। মালদহের মানিকচকে কংগ্রেস প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

মানিকচক গোপাল পুর গ্রাম পঞ্চায়েতের বালু টোলা বুথে এবারে কংগ্রেস প্রার্থী করেছে শরিকুল ইসলাম ও তাজবুল কে। অভিযোগ গতকাল রাতে শরিকুল ইসলামের ও তাজবুলের বাড়িতে সশস্ত্র হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভাঙচুর করা হয় বাড়িঘর লুটপাট চালানো হয় বলে অভিযোগ।

কংগ্রেস প্রার্থীদের উপর হামলার অভিযোগ

শরিফুলের পাশাপাশি আরো বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। লুটপাটের অভিযোগ করছেন কংগ্রেস। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা তৃণমূলের নির্বাচনী কার্যালয় ভাঙচুর চালায়। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। এদিন তৃনমুলের পক্ষ থেকে গোটা বিষয়টি অস্বীকার করে বলা হয়েছে গোটা ঘটনা ভিত্তিহীন তৃনমুল কংগ্রেসের কেউ এর সাথে যুক্ত নয়। এদিন তিনি বিরোধীদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেন।

কংগ্রেস প্রার্থীদের উপর হামলার অভিযোগ

তৃণমূলের পাল্টা অভিযোগ তাদের পার্টি অফিস ভাঙে কংগ্রেস কর্মীরা। কোনভাবেই তৃনমূল কর্মী এর সাথে যুক্ত নয়। উল্টে কংগ্রেস তৃনমুল কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ করেন তিনি৷ এদিকে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মুস্তাকিম আলম অভিযোগ করে বলেন নির্বাচন ঘোষনার পর থেকে রাজ্য জুড়ে সন্ত্রাস চলছে।

কংগ্রেস প্রার্থীদের উপর হামলার অভিযোগ

শনিবার রাতে মানিকচকে তাদের এক কর্মীকে অপহরনের চেষ্টা করে, জনসাধারন দূস্কৃতিদের বাধা দেন। পরবর্তীতে তৃনমুল কংগ্রেসের হার্মাদ বাহিনী কংগ্রেসের একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়। সাধারন জনগন তৃনমুলের সাথে আছে। তৃনমুল কোন সন্ত্রাস করছে না। বিরোধীরা সন্ত্রাসের বাতাবরন তৈরী করছে৷ তৃনমুল কোন অপহরন করেনি বলে দাবি করেন তিনি৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+