দলীয় বৈঠক থেকে প্রশাসনিক সভা! সোমবার থেকে ফের উত্তরবঙ্গ সফরে মমতা

দলীয় বৈঠক থেকে প্রশাসনিক সভা! সোমবার থেকে ফের উত্তরবঙ্গ সফরে মমতা

সোমবার ফের উত্তরবঙ্গ (north bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিন দুপুরে কলকাতা থেকে রওনা দিয়ে তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমেই সোজা চলে যাবেন শিলিগুড়ির বাঘাযতীন পার্কে। সেখানে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন। পরপর চার দিন একাধিক দলীয় ও প্রশাসনিক বৈঠক করবেন তিনি। দলবদলের পরিস্থিতিতে কর্মীদের চাঙ্গা করতেই তাঁর এই সফর।

উত্তরবঙ্গ উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী

চারদিনের উত্তরবঙ্গ সফরের শুরুতেই মুখ্যমন্ত্রী শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন। পাহার থেকে সমতল, উত্তরবঙ্গের আচ জেলাকে নিয়ে এই উৎসব। এই উৎসবের মঞ্চ থেকে উত্তরবঙ্গের নয়জন বিশিষ্ট ব্যক্তিকে বঙ্গ সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এর মধ্যে রয়েছে জয়ী সেতু এবং গাজলডোবার সংযোগকারী উড়ালপুলও। এদিন রাতে তিনি উত্তরকন্যার কন্যাশ্রীতে থাকবেন।

২ ফেব্রুয়ারির কর্মসূচি

২ ফেব্রুয়ারির কর্মসূচি

মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যাবেন ফলাকাটায়। সেখানে প্রশাসনিক সভা করবেন। সরকারি সহায়তা প্রকল্পের সূচনাও করবেন তিনি। পাশাপাশি আলিপুর দুয়ারে আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন।

বুধবার আলিপুরদুয়ারে কর্মিসভা

বুধবার আলিপুরদুয়ারে কর্মিসভা

চারবছর পরে বুধবার আলিপুরদুয়ারে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বেলা বারোটায় আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কর্মীদের নিয়ে সভা করবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য এই তিন জেলাতেই গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল কংগ্রেস। কোচবিহারে মিহির গোস্বামীর মতো বর্ষীয়ান বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। বিরোধ তৈরি হয়েছে গৌতম দেব এবং রবীন্দ্রনাথ ঘোষের মধ্যে। অন্যদিকে গত কয়েকমাসে আলিপুরদুয়ারে অন্তত তিনবার তৃণমূলের জেলা সভাপতি বদল করা হয়েছে। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই সভা গুরুত্বপূর্ণ। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের হারানো জমি পুনরুদ্ধারে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন, সেই দিকেই তালিকে ঘাসফুল শিবির।

উত্তরবঙ্গ সফর করেছেন মমতা, অভিষেকও

উত্তরবঙ্গ সফর করেছেন মমতা, অভিষেকও

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে একবার উত্তরবঙ্গ সফর করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারকে নিয়ে রাজনৈতিক সভা করেছিলেন তিনি। কোচবিহারে রাসমেলা ময়দানে রাজনৈতিক সভা করেছিলেন তিনি। জানুয়ারির ৪ তারিখ ৫ দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কর্মিসভার পাশাপাশি জনসভাও করেন তিনি।

উত্তরবঙ্গে কড়া চ্যালেঞ্জের মুখে তৃণমূল

উত্তরবঙ্গে কড়া চ্যালেঞ্জের মুখে তৃণমূল

একদিকে যেমন উত্তরবঙ্গে তৃণমূলের গোষ্ঠী কোন্দল এবং দলত্যাগ অন্যদিকে ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফলের নিরিখে কড়া চ্যালেঞ্জের মুখে তৃণমূল কংগ্রেস। ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনের মধ্যে সাতটি দখল করেছিল বিজেপি। বিধানসভা ভিত্তিক ফলাফলের নিরিখে ৫৬ চি আসনের মধ্যে ৩৬ টি আসন পেয়েছিল বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+