গভীর রাত পর্যন্ত চলল বৈঠক, নাড্ডার সফরের আগেই মালদহে উত্তেজনা

নজরে বিধানসভা নির্বাচন। বিজেপির এবার পাখির চোখ বাংলা। আর সেই লক্ষ্যেই বাংলায় 'পরিবর্তন-যাত্রা'র সূচনা করতে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শুক্রবার রাতেই কলকাতায় পা রেখেছেন জে পি নাড্ডা। ইতিমধ্যে মালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি। কিন্তু তাঁর মালদহের পা রাখার আগেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ফ্লেক্স, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।

ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা

ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা

মালদহে একাধিক কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। আর তার আগেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদহে। শুক্রবার গভীর রাতে নাড্ডার ছবি লাগানো ফ্লেক্স, বিজেপির পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ। আর সেই অভিযোগ ঘিরে শনিবার সকাল থেকে উত্তেজনা মালদহে। ঘটনায় অভিযোগের তির তৃণমূল যুব কংগ্রেসের দিকে। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা তৈরি হয়েছে মালদহে।

জানা যাচ্ছে, নাড্ডার সফরের জন্যে গোটা মালদহ বিজেপির পতাকা, ফ্লেক্সে মুড়ে ফেলা হয়। লাগানো হয় জে পি নাড্ডার ছবি বসানো একাধিক ফেক্স, পোস্টার। ইংরেজবাজার এলাকায় বেশ কিছু ফ্লেক্স, হোর্ডিং, ব্যানার লাগানো হয়েছিল। শুক্রবার গভীর রাতে কেউ বা কারা সেই সমস্ত কিছু ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ। দেখা গিয়েছে, সেখানে যুব তৃণমূলের ফ্লেক্স টাঙানো হয়েছে। বাকিগুলি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। নাড্ডার ফ্লেক্স ছিঁড়ে যুব তৃণমূলের ফ্লেক্স লাগানোর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পরেই বাড়তি নিরাপত্তা

ঘটনার পরেই বাড়তি নিরাপত্তা

ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্যে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে থমথমে মালদহ। উল্লেখ্য, ডায়মন্ডহারবারে জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার পর থেকেই সতর্ক জেলা প্রশাসন। ঘটনার পর থেকে যতবার বাংলায় এসেছেন নাড্ডা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সেই মতো আজ নাড্ডার বাংলা সফর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এরপরেও গভীর রাতে কে বা কারা এই কান্ড ঘটাল তা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। প্রশ্ন উঠছে পুলিশের নজরদারি নিয়েও। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত দুই নাবালককে আটক করা হয়েছে বলে খবর।

রাত পর্যন্ত চলে বৈঠক

রাত পর্যন্ত চলে বৈঠক

নজর বাংলা। যেভাবেই হোক বাংলা দখলে ঝাঁপিয়ে পড়েছে গোটা বিজেপি নেতৃত্ব। গ্রাম, মাঠ চষে বেড়াচ্ছে শাহের পাঠানো বিশেষ টিম। এই অবস্থায় বেশিদিনও বাকি নেই বিধানসভা ভীট ঘোষণার। এই অবস্থায় বাংলায় পা রাখলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি। ভোটের আগে সংগঠন থেকে শুরু করে দলের অবস্থা বুঝে নেওয়ার চেষ্টা করলেন জে পি নাড্ডা। জানা যায়, শুক্রবার কলকাতায় নেমেই সোজা চলে যান রাজারহাটের একটি হোটেলে। সেখানে গভীর রাত পর্যন্ত বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে নাড্ডার আলোচনা হয় বলে খবর। বৈঠকে ছিলেন সদ্য বিজেপিতে যোগদানকারী রাজীব বন্দ্যোপাধ্যায়ও। ছিলেন বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতা-নেত্রী। একাধিক বিষয়ে তাঁদের সঙ্গে চলে আলোচনা।

এক নজরে মালদহে নাড্ডার কর্মসূচি

এক নজরে মালদহে নাড্ডার কর্মসূচি

ইতিমধ্যে মালদহের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে নাড্ডা। সেখানে একাধিক কর্মসূচি রয়েছে। জানা যাচ্ছে, সকাল ১১টা নাগাদ মালদহে পৌঁছবেন তিনি। সেখানে সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল হর্টিকালচারে যাওয়ার কথা তাঁর। মিনিট ২০ সেখানে কাটাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরপর সাড়ে এগারোটা নাগাদ যাবেন সাহাপুর গ্রামে। স্থানীয় কৃষকদের সঙ্গে কথাবার্তার পর কৃষক সুরক্ষা সহভোজে অংশ নেবেন। এবার আর কারও বাড়ি নয়। কৃষকদের সঙ্গে গ্রামের মাঠে বসে খিচুড়ি খাবেন নাড্ডা। সেখান থেকে সোজা চলে যাবেন নবদ্বীপ। বিকেল সাড়ে তিনটে নাগাদ রথযাত্রার সূচনা করবেন নাড্ডা। বাংলায় নাড্ডার সফর ঘিরে জোর রাজনৈতিক উত্তেজনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+