ছেলে ব্রিজেশ থাপা কাশ্মীরে শহিদ হয়েছেন, গর্বিত জওয়ানের বাবা - মা

কাশ্মীরে ডোডায় গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেব ভারতীয় সেনা জওয়ানরা। সোমবার ফের এই নাশকতার ঘটনা ঘটেছে। মৃত সেনা জওয়ানদের মধ্যে একজন বাংলার বাসিন্দা। মাত্র ২৭ বছর বয়সে দেশের জন্য শহিদ হলেন ক্যাপ্টেন ব্রিজেশ থাপা।

দার্জিলিংয়ের লেবংয়ের বাসিন্দা ছিলেন ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। শিলিগুড়ির বাড়িতেও শোকের ছায়া। মঙ্গলবার সকালে বাড়িতে ছেলের মৃত্যু সংবাদ আসে। শোকে পাথর হয়ে যান পরিবারের সদস্যরা। মা কেঁদে ফেলছেন মাঝেমধ্যেই। শিলিগুড়িতেও শোকের ছায়া।

-

বাবাও ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। কর্নেল পদে থেকে অবসর নিয়েছেন বাবা ভুবনেশ থাপা৷ বাবাকে দেখেই ছেলের সেনাবাহিনীতে যোগ দেওয়ার অসীম ইচ্ছা হয়েছিল। ছেলের ইচ্ছাকে আটকাননি বাবা ভুবনেশ থাপা। ছেলের মৃত্যুতে বাইরে ভেঙে পড়েননি ঠিকই। তবুও যেন কিছু হাতড়ে বেড়াচ্ছেন।

রবিবার রাতে শেষ কথা হয় ছেলের সঙ্গে। বৃষ্টির কারণে নীচে নেমে এসেছিলেন সেনাবাহিনীরা। নির্দেশ দেওয়া হয় উপরে যেতে হবে। কাশ্মীরের ওই অংশে যাওয়ার জন্য রওনা দেন ব্রিজেশ থাপারা। কাশ্মীর এলাকার পরিস্থিতি কী? এই সমস্ত খোঁজখবর নিয়মিত রাখেন ভুবনেশ থাপা। সম্প্রতি বেশ কয়েক দিন ধরে কাশ্মীরে জঙ্গি নাশকতা চলছে। একাধিক সেনাবাহিনীর জওয়ান মারা গিয়েছেন। জঙ্গিরাও মারা যাচ্ছেন সংঘর্ষে। সেই কারণে ছেলের প্রতি দুশ্চিন্তা তৈরি হয়েছিল বাবার।

সোমবার রাতে কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয়। পাঁচ জওয়ান মারা যান। তার মধ্যে ব্রিজেশও ছিলেন। ছোট থেকেই পড়াশোনায় ছিলেন ব্রিজেশ। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। বি - টেক পর্যন্ত কমপ্লিট করেন। বাবাকে সেনাবাহিনীর গাড়ির সামনের দিকে বসতে বরাবর দেখেছেন বরাবর। তখন থেকেই তার সেনাবাহিনীতে যোগ দেওয়ার প্রবল ইচ্ছা ছিল।

ছোট থেকেই বাবার সেনা পোশাক পরে ঘুরতেন ব্রিজেশ। ইচ্ছে ছিল বাবার মতোই দেশের জন্য কাজ করবে। তাই বিটেক ইঞ্জিনিয়ারিং করার পরেও অন্য কোনও সংস্থায় কাজ না করে সেনাবাহিনীতেই যোগ দেয়। একাডেমিক রেজাল্ট ভালো থাকায় তরতর করে উন্নতি হচ্ছিল।

ছেলে হারানোর শোক অবশ্যই রয়েছে৷ তবে ঘটনায় এত টুকু দুঃখিত নন বাবা - মা। তাঁরা গর্বিত। ছেলে নিজের পছন্দমতো জীবন বেছে নিয়েছিলেন। সেই পথেই জীবন বৃত্ত সম্পূর্ণ করলেন। নিজের অভিজ্ঞতা থেকে ভুবনেশ থাপা জানিয়েছেন, ওই সমস্ত এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের সব সময় খুঁজে বের করা অত্যন্ত কঠিন কাজ। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা শোকপ্রকাশ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+