Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Siliguri Mango: এক কেজি আমের দাম প্রায় ৩ লক্ষ টাকা, বাড়ির ছাদে সেই আম ফলিয়ে চমক শিলিগুড়ির ব্যবসায়ীর

এক কেজি আমের দাম ২ লক্ষ ৭০ হাজার টাকা। এতো দামি আম নিজের বাড়ির ছাদে ফলিয়েছেন শিলিগুড়ির এক ব্যবসায়ী। রীতিমত চমকে ওঠার মত ঘটনা। এই বিরল প্রজাতির আমের দাম মিয়াজাকি আম। যাকে সূর্যের ডিমও বলা হয়ে থাকে।

স্বপ্ন নয়, একেবারে সত্যি ঘটনা। নিজের বাড়ির ছাদ বাগানে সেই আম ফলিয়ে চমকে দিলেন শিলিগুড়ির ব্যবসায়ী বাপি সাহা। এটি নাকি বিশ্বের সবচেয়ে দামি আম। অন লাইনের দৌলতে ঘরে বসেই এই আম পাওয়া গেলেও দাম শুনে কিনতে চায় না অধিকাংশ মানুষই। সেই আম শিলিগুড়িতে বাপি সাহার বাড়ির ছাদে শোভা বর্ধন করছে।

 এক কেজি আমের দাম প্রায় ৩ লক্ষ টাকা

কীভাবে এই অসম্ভব সম্ভব করে দেখালেন তিনি। বাপি সাহা জানিয়েছে ছোটবেলা থেকেই তিনি গাছ ভালবাসেন। নিজের ছাদ বাগানে প্রচুর গাছ লাগিয়েছেন। যার মধ্যে ফল গাছই বেশি। তার ছাদ বাগানে রয়েছে লিচু, সবেদা, আম ,পেয়ারা, আতা সহ আরো নানা ফলের গাছ। তবে এবার জাপানি মিয়াজাকি আম ফলিয়ে চমকে দিয়েছেন সকলকে

তিনি জানান, ২০১৪ সালে কলকাতার আরামবাগ থেকে তার বন্ধু দুটি আম গাছে চারা দিয়েছিলেন । একটি গাছ মরে গেলেও অন্য গাছটিকে বাপি বাবু সযত্নে বড় করে তুলেছে । ছাদ বাগানের চারা রোপনের পর বছর খানেক ধরে তার পরিচর্যা শেষে গাছে মুকুল আসে । বর্তমানে তারই আম গাছে মোট পাঁচটি মিয়াজাকি আম রয়েছে ।

mango in siliguri

শুরুতে ৭০ টির মতো আম ফললেও পরে রয়ে গেছে মাত্র পাঁচটি আম। গত বছর সাতটি হয়েছিল। আম গুলিতে পাক ধরে লালচে রঙ আসতেই বাগানে সৌন্দর্য বেড়ে গেছে কয়েকগুন। সব ফলকে ছাপিয়ে গিয়েছে এই ফল। যদিও বাপি বাবুর দাবি তিনি কোনোরকম রাসায়নিক সার সেখানে ব্যবহার করেন না। গোবর সার,খইল ভেজানো জল ও সবজি পচা জল দিয়েই গাছের পরিচর্যা করে থাকেন।

 এক কেজি আমের দাম প্রায় ৩ লক্ষ টাকা

জাপানি মিয়াজাকি আমের দাম এত বেশি হওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞদের মতে, এতে নির্দিষ্ট ধরণের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য রাসায়নিক উপাদান রয়েছে। যার মধ্যে রয়েছে বিটা-ক্যারোটিন এবং ফলিক অ্যাসিড। এই আমের আরেকটি ভালো বিষয় হল এটি ক্যানসারের ঝুঁকি কমাতেও সাহায্য করে বলে জানা গিয়েছে। এছাড়াও রয়েছে আরও নানা গুণ। স্বাদে গন্ধে অতুলনীয়।

গরম পড়তেই ঘরে ঘরে আম বিলাস শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রায় প্রত্যেক বাড়িতেই খাবারের তালিকায় আম থাকেন। হিমসাগর, ল্যাংড়া, বেগম বাহার, গোলাপ খাস। যেযেরকম খেতে পছন্দ করেন। আম দিয়ে আবার রকমারি রান্নাও হয়। বিভিন্ন রকমের মাছের পদ, মাংসের পদ। নানা রকমের শরবৎ, লস্যি, দই,. মিষ্টি কোনও কিছুর অভাব নেই। আমে মজে রয়েছে এখন বাঙালি। তার মধ্যে এই খবর অবশ্যই শোরগোল ফেলে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+