নিজের স্কুলের পুনর্মিলন উৎসবে ব্রাত্য! রুচির প্রশ্ন বলে কটাক্ষ বিধায়ক শঙ্কর ঘোষের

শিলিগুড়ির বিজেপি বিধায়ক হিসেবে এখন তাঁর পরিস্থিতি। তাঁর আগে তিনি ছিলেন এলাকা সিপিআইএম কাউন্সিলর। তবে রবিবারের গল্প অন্য জায়গায়। শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের প্রাক্তন ছাত্র হয়েও এই স্কুলের পুর্নমিলন উৎসবে ডাক পাননি তিনি। এমন ঘটনায় হতবাক শহরবাসী। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। বিধায়ক শঙ্কর ঘোষ যদিও স্কুল কর্তৃপক্ষের এই ভূমিকায় একটুও স্তম্ভিত না হয়ে রুচিহীন মানসিকতা বলে কটাক্ষ করেন।

শিলিগুড়ি বয়েজ হাইস্কুল শিলিগুড়ি শহরের একটি অত্যন্ত জনপ্রিয় ও বহু পুরনো স্কুল। এই স্কুলে পড়াশোনা করে অসংখ্য প্রাক্তনীরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করেছেন। তাঁরা এখন অনেকেই খ্যাতির উচ্চ শিখরে। বিচারপতি থেকে শুরু করে বিজ্ঞানী, পুলিশ, চিকিৎসক থেকে সাংবাদিক, প্রায় সকলেই এই স্কুলের প্রাক্তনী।

Siliguri Boys High School

এখন কেউ কেউ শহর শিলিগুড়িতে বসবাস করলেও কেউবা কাজের সুবাদে ভিন রাজ্য কিংবা বিদেশে থাকেন। এবছর শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের ১০৬ তম বর্ষের পুনর্মিলন উৎসবের মাধ্যমে মেলবন্ধন ঘটে বর্তমান ও প্রাক্তনীদের মধ্যে। দু'দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উৎসবে সূচনার প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালন করা হয় দিনটিকে। অসংখ্য প্রাক্তনীদের পাশাপাশি বর্তমান স্কুল পড়ুয়ারাও এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

দু'দিনব্যাপী পুনর্মিলন উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথম দিন বাঁশরীবাদক সৌমজিৎ ঘোষ ও পাখোয়াজ অভিজিৎ ব্যানার্জির লাইভ ব্যান্ডের পাশাপাশি রবিবার জয়তী চক্রবর্তী ও অঞ্জন দত্তের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে স্কুল প্রাঙ্গনে। কিন্তু স্কুলের একজন প্রাক্তন ছাত্র হয়েও নিজের শহরে এই পুনর্মিলন উৎসবের কোনও অনুষ্ঠানেই আমন্ত্রণ জানানো হয়নি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে।

এদিন প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমন একটি অনুষ্ঠানে কথা তিনি জানতেনও না বলে আক্ষেপ প্রকাশ করেন বিধায়ক শঙ্কর ঘোষ। তবে বিধায়কের কথায়, এগুলো রুচির প্রশ্ন, তাই এগুলো তাঁকে আঘাত করে না। শুধু এই বিদ্যালয়ই নয়, যে বিশ্ববিদ্যালয়ের তিনি প্রাক্তন ছাত্র, সেখানকার কোনও অনুষ্ঠানেও তাঁকে ডাকা হয় না বলে এদিন জানিয়েছেন তিনি।

শঙ্কর ঘোষ বলেছেন, স্কুল বা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য হলেও সেখনে উপস্থিত থাকেন একঝাঁক তৃণমূল নেতা। তিনি জানিয়েছেন, আমন্ত্রণ পেলে ভালো লাগত। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের এ ধরনের অনুষ্ঠান ক্ষমতায় আসার পর তৃণমূল দলের অনুষ্ঠানে পরিণত করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। এটা রুচির প্রশ্ন, যাদের যেমন রুচি, তারা তেমন কাজ করে, বলেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+